Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

‘রাক্ষস’এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
সাদনিমা বিনতে নোমান | কোলাজ ছবি

সাদনিমা বিনতে নোমান

আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে থাকবেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে।

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
সাদনিমা বিনতে নোমান || অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া ছবি

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপনে ছোটবেলায় অভিনয়ে আসেন সাদনিমা। বিজ্ঞাপনে দেখা যায়, বইয়ের পাতায় আঁকা মশাগুলো এসিআই এরোসল ব্যবহার করতেই স্কেচ থেকে মুছে যায়। মনে পড়ে কি ?

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
সাদনিমা বিনতে নোমান || অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া ছবি

২০২৫ সালের ভালোবাসা দিবসে ‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকের অভিনয় করে পর্দায় ফেরেন তিনি। সেখানে ‘জুঁই’ নামে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
|| অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া ছবি ||

এরপর নির্মাতা পার্থ সরকারের ‘গোল্ডফিশ’ নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান সাদনিমা। এরপর প্রায় ছয়টি নাটকে কাজ করেন তিনি যদিও কাজগুলো এখনো প্রচারিত হয়নি।

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
|| অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া ছবি ||

‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্ম দিয়েও ব্যাপক প্রশংসা কুড়ান ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান।

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
|| অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া ছবি ||

প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তাকে। ‘রাক্ষস’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেছে। কিছুদিন আগেই শ্রীলংকায় নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা।

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক
|| অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া ছবি ||

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেখানেই প্রথমবারের মতো দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক কতটুকু আলোড়ন ফেলতে পারে তাই দেখার অপেক্ষা।

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share