Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১৫, ২০২৬

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, পরীমনির ‘মজা’

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, পরীমনির ‘মজা’
চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

বেনজীরের গ্রেপ্তারে কেন মজা পেলেন পরীমনি

বেনজীর আহমেদের গ্রেফতারের খবরে চিত্রনায়িকা পরীমণির ‘মজা’ এক শব্দের প্রতিক্রিয়া । এই পরীমনির ‘মজা’ মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাবেক আইজিপির গ্রেপ্তারের সংবাদ সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন ‘মজা’, যা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

এই পরীমনির ‘মজা’ নিয়েই এখন ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে নানা ব্যাখ্যা ও আলোচনা। তবে এই মন্তব্যের কোনো ব্যাখ্যা তিনি প্রকাশ্যে দেননি। ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, পরীমনির ‘মজা’
চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

ঘটনার পর ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লেখেন ‘মজা’।  এই এক শব্দের মন্তব্যই দ্রুত ভাইরাল হয়ে যায়।

পরীমনির ঘনিষ্ঠদের দাবি, ২০২১ সালের বোট ক্লাবকেন্দ্রিক ঘটনার সঙ্গে তার এই প্রতিক্রিয়ার একটি সম্পর্ক থাকতে পারে। সে সময় বিভিন্ন মামলায় জড়িয়েছিলেন পরীমনি, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।  ফলে পরীমনির মজা প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের অনুমান ও বিশ্লেষণ সামনে আসছে। কেউ এটিকে ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন বলছেন, আবার কেউ এটিকে সাধারণ সামাজিক প্রতিক্রিয়া হিসেবেও দেখছেন।

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, পরীমনির ‘মজা’
চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

আগস্টে তার বাসায় অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। প্রায় ২৭ দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান। ওই সময় দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ পদে ছিলেন বেনজীর আহমেদ। ফলে পরবর্তীতে ঘটনাগুলোর প্রেক্ষাপট নিয়েও নানা আলোচনা তৈরি হয়।

যদিও পরীমনির বিরুদ্ধে হওয়া মামলা বা অভিযানের সঙ্গে বেনজীর আহমেদের ব্যক্তিগত সম্পৃক্ততা আদালতে প্রমাণিত হয়নি। তবু জনমনে নানা প্রশ্ন থেকে গেছে।  অনেকেই বিষয়টিকে পুরনো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছেন, আবার কেউ কেউ একে শুধুই সামাজিক মাধ্যমে দেওয়া তাৎক্ষণিক মন্তব্য বলছেন।

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, পরীমনির ‘মজা’
চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

পরীমনির এক শব্দের মন্তব্যকে কেউ কেউ কটাক্ষ হিসেবে দেখছেন, কেউ আবার ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ বলছেন। সব মিলিয়ে বলা যায়, পরীমনির মজা প্রতিক্রিয়া শুধু একটি ফেসবুক পোস্ট নয়, বরং এটি নতুন করে পুরনো বিতর্ক ও আলোচনাকে সামনে এনে দিয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রইদ’ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে- রুমিন ফারহানা

রইদে মুগ্ধ রুমিন ফারহানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম…
‘রইদ’ রুমিন ফারহানা
0
Share