Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

দুই মাসের জন্য ইউরোপ সফরে জেমস

দুই মাসের জন্য ইউরোপ সফরে জেমস
দুই মাসের জন্য যাচ্ছেন ইউরোপ সফরে জেমস। ছয়টি শহরে করবেন কনসার্ট। তার ইউরোপ সফর ঘিরে প্রবাসী ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।

ইউরোপের ৬টি শহরের করবেন কনসার্ট

নগরবাউল জেমস।  নাম শুনলেই শুরু হয় হৃদয়ে সুরের ঝঙ্কার।  মঞ্চ মাতাতে জেমস এখনো অপ্রতিদ্বন্দ্বী।  সেই মঞ্চ মাতানোর জন্য এবার ইউরোপ সফরে জেমস।  চূড়ান্ত হয়েছে দুই মাসের সময়সূচিও।  ইউরোপ সফরে জেমস কয়েকটি দেশে শোনাবেন তার গান।  সফর ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।  নতুন কোনো মৌলিক গান প্রকাশ না করলেও মঞ্চে এখনো সমান জনপ্রিয় নগরবাউল জেমস।  দেশ-বিদেশের কনসার্টে তার উপস্থিতি মানেই দর্শক-শ্রোতাদের উন্মাদনা।

ইউরোপ সফরে ব্যাপক সাড়া পাচ্ছেন জেমস

অনেক আগেই ইউরোপ সফরের খবর জানিয়েছিলেন জেমস। তবে, তখন কনসার্টের তারিখ ও দেশগুলোর নাম প্রকাশ করেননি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ইউরোপ ট্যুরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছেন এই জনপ্রিয় সংগীত শিল্পী জেমস। এতে জানা গেছে, প্রায় দুই মাস ধরে ইউরোপ সফরে জেমস বিভিন্ন দেশে গান শোনাবেন তিনি।

দুই মাসের জন্য ইউরোপ সফরে জেমস
নগরবাউল জেমস, ছবি: সংগৃহীত

লন্ডন থেকে শুরু জেমসের ইউরোপযাত্রা

প্রকাশিত সূচি অনুযায়ী, সফরের শুরু হবে যুক্তরাজ্যের লন্ডন থেকে। আগামী ২৫ জুলাই সেখানে কনসার্ট করবেন জেমস। এরপর ২৬ জুলাই পর্তুগালে, ৯ আগস্ট সাইপ্রাসে, ১৬ আগস্ট ইতালির রোমে, ২২ আগস্ট ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে মঞ্চ মাতাবেন তিনি। ইউরোপের ছয়টি গুরুত্বপূর্ণ শহরে অনুষ্ঠিত হবে তার এই কনসার্ট সিরিজ।

দুই মাসের জন্য ইউরোপ সফরে জেমস
নগরবাউল জেমস, ছবি: সংগৃহীত

প্রবাসীদের আগ্রহে টিকিট বিক্রি শুরু

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, এটি প্রায় দুই মাসের একটি বড় আয়োজন। তিনি বলেন, এর আগে যুক্তরাষ্ট্রে সফল সফরের অভিজ্ঞতা রয়েছে তাদের। ইউরোপের ট্যুরও একইভাবে জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করছেন তারা। এরই মধ্যে বিভিন্ন কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

আমেরিকার সাফল্যের পুনরাবৃত্তি চান ভক্তরা

এর আগে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন জেমস। শুরুতে ১০টি কনসার্টের পরিকল্পনা থাকলেও দর্শকদের বিপুল সাড়ায় শেষ পর্যন্ত ২৫টি কনসার্ট করতে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতার কারণে অনেক ভক্তই মনে করছেন, জেমসের ইউরোপ সফরে বাড়তে পারে কনসার্টের সংখ্যা। ইউরোপজুড়ে প্রবাসী বাঙালিদের কাছে তার জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রইদ’ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে- রুমিন ফারহানা

রইদে মুগ্ধ রুমিন ফারহানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম…
‘রইদ’ রুমিন ফারহানা

ব্রাজিল চ্যাম্পিয়ন হলে অপু-বুবলীর দূরত্ব শেষ হবে!

ব্রাজিলের সমর্থক দুই অভিনেত্রী ঢালিউডের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত…
ব্রাজিল অপু-বুবলীর
0
Share