Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

শাকিব খান ৭০ লাখ টাকার রোলেক্স ঘড়ি উপহার পেলেন

শাকিব খান রোলেক্স ঘড়ি
শাকিব খান ও রোলেক্স ঘড়ি

চ্যানেল আইয়ের উপহার

দেশের জনপ্রিয় তারকাদের উপহার দিয়ে হইচই ফেলে দিয়েছে চ্যানেল আই। কিছুদিন আগে চ্যানেল আই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উপহার দিয়েছিলো সোনার কলস। সেই ঘটনার পর এবার ঢালিউড মেগাস্টার শাকিব খান কে দেওয়া হলো বিশ্বখ্যাত বিলাসবহুল সুইস ব্র্যান্ড রোলেক্স এর একটি দামী ঘড়ি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সত্তর লাখ টাকা।

‘চাঁদ তারার গুঞ্জন’ নামের একটি বিশেষ অনুষ্ঠানের মাঝে এই চমকপ্রদ আয়োজনটি করা হয়। চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠানের সেটে শাকিব খানকে ঘড়িটি উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, যিনি শাকিব খানের কবজিতে ঘড়িটি পরিয়ে দেন।

শাকিব খানকে উপহার হিসেবে দেওয়া ঘড়িটি রোলেক্সের জনপ্রিয় ও অভিজাত মডেল ‘GMT-Master II Root Beer’ (Ref. 126715CHNR) এর। ঘড়িটির বডি ও ব্রেসলেট তৈরি হয়েছে রোলেক্সের নিজস্ব ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে, যা দীর্ঘদিন উজ্জ্বলতা ও স্থায়িত্ব ধরে রাখার জন্য বিশেষভাবে পরিচিত।

শাকিব খান রোলেক্স ঘড়ি
শাকিব খান ৭০ লাখ টাকার রোলেক্স ঘড়ি উপহার পেলেন

ঘড়িটির অন্যতম আকর্ষণ এর দ্বি-রঙা সিরামিক বেজেল, যেখানে কালো ও চকোলেট ব্রাউন রঙের সমন্বয় রয়েছে। এই ডিজাইন ঘড়িটিকে ঘড়িপ্রেমীদের কাছে ‘রুট বিয়ার’ নামে পরিচিত করে তুলেছে।

জিএমটি ফিচার

এই ঘড়িটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর জিএমটি (GMT) ফিচার যার মাধ্যমে একই সঙ্গে একাধিক টাইম জোনের সময় দেখা সম্ভব। এটি মূলত আন্তর্জাতিক বিমানচালক ও বিশ্বজুড়ে নিয়মিত ভ্রমণকারীদের জন্য তৈরি একটি বিশেষায়িত প্রযুক্তি। এইজন্য ঘড়িটির ডায়ালে তিনটি মূল কাঁটার পাশাপাশি একটি অতিরিক্ত জিএমটি (GMT) কাঁটা এবং দ্বি-রঙা ঘূর্ণায়মান বেজেল রয়েছে, যার মাধ্যমে একই সঙ্গে বিশ্বের তিনটি ভিন্ন টাইম জোনের সময় ট্র্যাক করা যায়।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ অনুযায়ী, এই মডেলের রোলেক্স ঘড়িটির মূল্য অবস্থাভেদে পরিবর্তিত হয়। নতুন অবস্থায় এর অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার।  

এই মূল্যবান উপহারটি পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিব খান বলেন,

এটি সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। আমি আমার লাইফে যত গিফট পেয়েছি, টাকার অঙ্কের দিক থেকেও এটি অন্যতম বড়, আর ভালোবাসার দিক থেকেও এই গিফট আমার কাছে প্রাইসলেস।

যে কারণে ঘড়ি উপহার

তিনি আরও বলেন, “কিছুদিন আগে এক ছোটভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম, একটা রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছা ছিল। কীভাবে যেন সেই কথা সাগর ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে যায়, এরপর যা হলো তা আমি সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না। এটি যতটা না দামি, তার চেয়ে বেশি অমূল্য ভালোবাসার দিক থেকে।”

এই ঘড়িটি শাকিব খান তাঁর ব্যক্তিগত সংগ্রহশালায় সংরক্ষণ করে রাখবেন বলে জানিয়েছেন।

বুবলীকে কবে?

ঘড়িটি নিয়ে এতোমধ্যে দেশের নেটিজেন ও শাকিবভক্তদের মাঝে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই শাকিব খানের মেগাস্টার তকমার পরিপূর্ণতা হিসেবে দেখছেন, অনেকেই অন্য অনেক নায়কের সাথে তুলনা করে এক ধরনের আত্মশ্লাঘা অনুভব করছেন। আবার কিছু নেটিজেন মজার ছলে প্রশ্ন তুলেছেন যে,অপু বিশ্বাসের পর শাকিব খানকে চ্যানেল আই উপহার দিয়েছে, তাহলে বুবলীকে কবে উপহার দেয়া হবে তা জানতে চেয়েছেন।

চ্যানেল আই অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’ এর এই বিশেষ পর্বটি শিগগিরই প্রচারিত হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রইদ’ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে- রুমিন ফারহানা

রইদে মুগ্ধ রুমিন ফারহানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম…
‘রইদ’ রুমিন ফারহানা

ব্রাজিল চ্যাম্পিয়ন হলে অপু-বুবলীর দূরত্ব শেষ হবে!

ব্রাজিলের সমর্থক দুই অভিনেত্রী ঢালিউডের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত…
ব্রাজিল অপু-বুবলীর

৬০ বছরে গাজী রাকায়েত – শিল্পকলায় দুই দিনের বিশেষ আয়োজন

জন্মদিনে গাজী রাকায়েতের সম্মাননা বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতির অঙ্গনের অন্যতম বহুমাত্রিক ব্যক্তিত্ব…
গাজী রাকায়েত
0
Share