Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

তিনটি সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো

আফরান নিশো
আফরান নিশো

নিশো ও মেহজাবীন

দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয় করার পর ২০২৩ সালে বড় পর্দায় অভিষেক করেন আফরান নিশো । রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তাঁর এই যাত্রা শুরু হয়। এরপরের তিন বছরে দর্শকদের উপহার দেন তিনটি সিনেমা। সর্বশেষ গেল রোজার ঈদে করেছেন সিনেমা ‘দম’। তবে এই তিনটি সিনেমার তিনজন পরিচালকের পাশাপাশি প্রযোজনা সংস্থা ছিলো একটি। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। এবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনেই একটানা তিনটি সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো।   

সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা আলফা আই করেছে এককভাবে। এরপর দাগি ও দম সিনেমায়ও ছিলো প্রযোজনায়। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, নিশোর সঙ্গে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে তাঁদের। এ ছাড়া আরও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে।

আফরান নিশো

তবে আফরান নিশোর অভিনীত তিনটি সিনেমাতেই এই অভিনেতাকে পাওয়া গেছে দুঃখী ও দুর্দশাগ্রস্ত মানুষের চরিত্রে। এ নিয়ে নিশো ভক্ত ও দর্শকেরা বেশ মনক্ষুণ্ণ। প্রিয় অভিনেতাকে বড় পর্দায় নায়কসুলভ চরিত্রে দেখতে চান অনেকে। দর্শকদের এই আক্ষেপ এবার শেষ হতে যাচ্ছে বলে জানালেন প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘দর্শকের দৃষ্টিকোণ থেকে নিশোকে সব সিনেমায় স্ট্রাগলিং চরিত্রে দেখা গেছে। তাঁরা নিশোকে পর্দায় নায়ক অবতারে দেখতে চান। নিশোর সঙ্গে আমাদের যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে, তার প্রতিটিতে নিশোকে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই দেখা যাবে।’

সিনেমার নাম ও পরিচালক

তবে নিশোর সঙ্গে তিনটি সিনেমা নিশ্চিত হলেও এখনো সিনেমার নাম ও পরিচালকের নাম জানাননি শাহরিয়ার শাকিল। তবে এ বছরের শুরুতে আলফা আই জানিয়েছিল, ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে নিশোকে। তাঁর সঙ্গে ভাবা হচ্ছে মেহজাবীন চৌধুরীকে। সিনেমার নাম ‘পুলসিরাত’। এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও শাহরিয়ার শাকিল জানালেন, তিন সিনেমার একটিতে নিশোর সঙ্গে দেখা যেতে পারে মেহজাবীনকে। দর্শকেরাও এমনটা চান বলে দাবি করেন এই প্রযোজক। তিনি আরও জানালেন, একটি নয়, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে তাঁদের।

আফরান নিশো

‘সুড়ঙ্গ ২’

এ ছাড়া নির্মাতা রায়হান রাফীর একাধিক প্রজেক্ট ও জাহিদ প্রীতমের সঙ্গে সিনেমা নিয়ে কাজ করছেন তাঁরা। কয়েক দিন আগে ফেসবুকে ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য থেকে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি শেয়ার করে রায়হান রাফী ফিল্ম ইউনিভার্সে স্বাগত জানান রাফী। এরপর আবার খবর রটে নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ ২’ সিনেমা করছেন রায়হান রাফি। নিশোও ফেসবুক স্টোরিতে সুড়ঙ্গ ২ সিনেমার ইঙ্গিত দেন। সেই গুঞ্জন কে এবার প্রযোজক শাহরিয়ার শাকিল আরেকটু এগিয়ে দিয়েছেন।

এই তিনটি সিনেমার বিস্তারিত এখনো জানানি প্রযোজক। কবে মুক্তি পাবে তাও পরিষ্কার করে বলা হয়নি। তবে এর আগে গত মে মাসে এক অনুষ্ঠানে এই প্রযোজক জানিয়েছিলেন, আফরান নিশো এ বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হবেন। গুঞ্জন আছে আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে সুড়ঙ্গ ২। মানে ঈদের সময় ছাড়াই। নিশোর আগের তিনটি সিনেমাই মুক্তি পেয়েছিল ঈদ উৎসবে। ফলে, এবার এমনটা হলে দর্শক উপস্থিতি কেমন হবে তা এখন দেখার বিষয়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৬০ বছরে গাজী রাকায়েত, শিল্পকলায় দুই দিনের বিশেষ আয়োজন

জন্মদিনে গাজী রাকায়েতের সম্মাননা বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতির অঙ্গনের অন্যতম বহুমাত্রিক ব্যক্তিত্ব…
গাজী রাকায়েত

মুক্তির দিনেই প্রশংসায় ভাসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

রাজনৈতিক স্যাটায়ারধর্মী সিনেমা রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির প্রথম…
‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
0
Share