Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন
অভিনেত্রী তানিয়া বৃষ্টি, ছবি: সংগৃহীত

তানিয়া বৃষ্টির সুস্থতায় দোয়া চেয়েছেন সহশিল্পীরা

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তদের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন
অভিনেত্রী তানিয়া বৃষ্টি, ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। কয়েক দিন ধরে তিনি তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। সঙ্গে ছিল শারীরিক অস্বস্তি।  পরিচালক সকাল আহমেদ জানান, প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি তানিয়া। তিনি ভেবেছিলেন সাধারণ অসুস্থতা।  কিন্তু হঠাৎ শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। এরপর তাঁকে দ্রুত উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করেন। রিপোর্টে ব্রেন টিউমার ধরা পড়ে।

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন
তানিয়া বৃষ্টি, ছবি: সংগৃহীত

খবরটি শুনে পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।  সেখানে উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু হয়। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন
অভিনেত্রী তানিয়া বৃষ্টি, ছবি: সংগৃহীত

তানিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে উৎকণ্ঠা দেখা দেয়। সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সুস্থতা কামনা করছেন। অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তানিয়ার একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, হাসপাতালে নয়, আবার হাসিমুখে সবার মাঝে ফিরুক তানিয়া। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ভক্তরাও সামাজিক মাধ্যমে সমর্থন ও প্রার্থনা জানাচ্ছেন।  সবাই আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন তানিয়া।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্বিতীয় অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন তানিয়া বৃষ্টি

ওটি+লাইফ সাপোর্ট‍+আইসিইউ ‍= ১১: তানিয়া বৃষ্টি তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে তার শারীরিক অবস্থা…
দ্বিতীয় অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন তানিয়া বৃষ্টি

সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ

প্রচারণায় নেই ‘প্রিন্স’ সিনেমার কোন তারকা সিনেমা হলে যাচ্ছেন তারকারা। ঈদে প্রেক্ষাগৃহের এই দৃশ্যই এখন সবচেয়ে…
সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ

শাকিরার ভারত সফর বাতিল

নিরাপত্তা উদ্বেগে ভেস্তে গেল কনসার্ট পরিকল্পনা শাকিরার ভারত সফর বাতিল হওয়ায় সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার…
শাকিরার ভারত সফর বাতিল
0
Share