Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২৮, ২০২৬

সালমান খান ছাড়ছেন ৫২ বছরের ঠিকানা

৫২ বছরের ঠিকানা ছাড়ছেন সালমান খান
ছবি: সংগৃহীত

গ্যালাক্সি ছেড়ে কোথায় উঠছেন সালমান?

সালমান খান এবার ৫২ বছরের পরিচিত ঠিকানা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছাড়তে পারেন। দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রায় এই বাসভবনেই বসবাস করছেন সালমান খান। তবে এবার সমুদ্রমুখী নতুন ছয়তলা বাংলোয় উঠে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রার চিম্বাই এলাকায় নতুন একটি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি। পরিবেশগত কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। ভবনটি মা সালমা খানের নামে নিবন্ধিত জমিতে নির্মিত হবে।

৫২ বছরের ঠিকানা ছাড়ছেন সালমান খান
সালমান খান, ছবি: সংগৃহীত

জানা গেছে, ওই জমিতে আগে একটি দোতলা বাড়ি ছিল।  ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর সেটি ভেঙে ফেলা হয়। এখন সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন ছয়তলা ভবনে কী কী থাকছে?

অনুমোদিত নকশা অনুযায়ী, ভবনটিতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং তার ওপর ছয়টি আবাসিক তলা।  প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মাণ হবে নতুন এই ভবনের।

তবে নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট দপ্তরের আরও কয়েকটি আইনি ও প্রশাসনিক অনুমোদন নিতে হবে। পাশাপাশি নির্মাণের সময় কোনো গাছ কাটা হবে না বলেও জানানো হয়েছে। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

৫২ বছরের ঠিকানা ছাড়ছেন সালমান খান
সালমান খান, ছবি: সংগৃহীত

নিরাপত্তার কারণেই কি বাড়ি বদলাচ্ছেন সালমান খান?

দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলিউড তারকা। একাধিকবার হত্যার হুমকি পাওয়ার পাশাপাশি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এরপর নিরাপত্তা জোরদার করতে তাঁর বাসার খোলা বারান্দায় বুলেটপ্রুফ কাঁচ বসানো হয়।  এ কারণে নতুন বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনাকেও অনেকেই নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখছেন।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েক দশক ধরে পুরো খান পরিবার বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছে। প্রতি বছর সালমান খানের জন্মদিন কিংবা ঈদের দিনে হাজারো ভক্ত এই বাসভবনের সামনে ভিড় করেন এক ঝলক প্রিয় তারকাকে দেখার আশায়। তাই স্মৃতিময় এই ঠিকানা ছেড়ে নতুন বাড়িতে সত্যিই কবে উঠবেন, সেটিই এখন ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share