Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
স্পর্শিয়া ও তাঁর স্বামী

অর্চিতা স্পর্শিয়া

১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন তারা। ঘরোয়া আয়োজনে বিয়েটি সম্পন্ন হয় কক্সবাজারের সমুদ্রসৈকতে। সম্প্রতি দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের স্মৃতি সবার সাথে শেয়ার করলেন স্পর্শিয়া। সেখানেই স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন ।

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
স্পর্শিয়া | ছবি: ফেসবুক

তিনি জানালেন, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি আগের রাতে নাওঈদকে সরাসরি বলেছিলাম-আমি বিয়েটা করতে চাই না।’  

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
স্পর্শিয়া | ছবি: ফেসবুক

তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণই পরিস্থিতি বদলে দেয়। স্পর্শিয়া জানান, নাওঈদ তাকে আশ্বস্ত করে বলেছিলেন, বিয়ে করাটা বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলতে আর আনন্দ করতে।  

সেই মুহূর্ত স্মরণ করে অভিনেত্রী বলেন, আমি এখনো ওকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের

বিয়ের সময় পরিবারের ভূমিকা প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তার ভীতি দেখে পরিবারের সবাই তাকে সাহস দিয়েছিলেন। তারা বলেছিলেন, ‘কবুল’ বলতে না চাইলে বলার দরকার নেই, সবাই মিলে শুধু উৎসব পালন করবেন। মূলত পরিবারের এই মানসিক সমর্থনের কারণেই তিনি বিয়ের পিঁড়িতে বসার সাহস পান। তবে বিয়ের পরের সংসার জীবন নিয়ে বেশ সুখে আছেন বলে জানান এই অভিনেত্রী।

২০১১ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন স্পর্শিয়া। নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

তানিয়া বৃষ্টির সুস্থতায় দোয়া চেয়েছেন সহশিল্পীরা ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া…
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের
0
Share