Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
ঈদে ৯ সিনেমা, ছবি: সংগৃহীত

৯ সিনেমা নিয়ে ঈদ মাতাবে ঢালিউড

ঈদে ৯ সিনেমা ঘিরে এবারও দর্শকদের আগ্রহ তুঙ্গে। বছরের অন্য সময় সিনেমা হলে দর্শকের উপস্থিতি কম থাকলেও ঈদ এলেই বদলে যায় চিত্র। তাই প্রযোজক-পরিচালকদের বড় ভরসা এখন উৎসব মৌসুম।  এবার কোরবানি ঈদ উপলক্ষে আগামী ২৮ মে মুক্তি পাচ্ছে ৯টি সিনেমা।  তবে শুধু আলোচনাই নয়, কিছু ছবির সঙ্গে জড়িয়ে আছে মামলা, বকেয়া পারিশ্রমিক, আক্ষেপ ও বিতর্কের গল্পও।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
শাকিব খান ও সাবিলা নূর, ছবি: সংগৃহীত

‘রকস্টার’ ঘিরে বাড়ছে প্রত্যাশা

মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খানের ‘রকস্টার’। পোস্টার, টিজার ও গানে ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে সিনেমাটি। একাধিক লুকে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন আঙ্গিকে। সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েকের উপস্থিতিও বাড়িয়েছে আগ্রহ।

অনেকেই মনে করছেন, গেল ঈদে হতাশার পর ‘রকস্টার’ দিয়েই ঘুরে দাঁড়াতে পারেন ঢালিউডের এই তারকা। ছবিটি পরিচালনা করেছেন আজমান রুশো।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
রইদ সিনেমা, ছবি: সংগৃহীত

‘রইদ’ সিনেমায় আক্ষেপের ছায়া

‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়েও কৌতূহল কম নয়। ট্রেলার, পোস্টার ও গান দর্শকদের প্রশংসা পেয়েছে। তবে সিনেমাটির গায়ক কানাই দাস বাউলের মৃত্যু নির্মাতার মনে আক্ষেপ হয়ে রয়ে গেছে।

নির্মাতা জানিয়েছেন, ‘মন ছাড়া কি’ গানটি কিংবদন্তি এই শিল্পীকে শোনাতে পারেননি তিনি। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।

আদালত পর্যন্ত গড়িয়েছে ‘বনলতা সেন’

কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। পোস্টার, ট্রেলার ও গান দিয়ে আলোচনায় এলেও ছবিটি জড়িয়েছে মামলায়।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
ছবি: সংগৃহীত

সহ-প্রযোজক তরুণ মজুমদার ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। সিনেমায় জীবনানন্দ দাশ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।  বনলতা সেন হয়েছেন মাসুমা রহমান নাবিলা।

মালিক’ নিয়ে বকেয়া পারিশ্রমিক বিতর্ক

আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমাটিও মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। ছবির ট্রেলার ও গানে শুভ এবং বিদ্যা সিনহা মিমের উপস্থিতি দর্শকদের নজর কাড়লেও অভিযোগ উঠেছে বকেয়া পারিশ্রমিক নিয়ে।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম, ছবি: সংগৃহীত

চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ নামের বানান ভুল ও পাওনা অর্থ নিয়ে অভিযোগ তুলেছেন। পাশাপাশি শিল্প নির্দেশক এমডি রিঙ্কুও জানিয়েছেন, তার পারিশ্রমিক এখনও পরিশোধ করা হয়নি।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
ছবি: সংগৃহীত

‘পিনিক’ ও ‘মাসুদ রানা’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাচ্ছে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’। এতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ। তবে প্রচারণায় তেমন চমক দেখাতে পারেনি সিনেমাটি।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
ছবি: সংগৃহীত

অন্যদিকে, ‘মাসুদ রানা’ সিনেমা নিয়েও চলছে আলোচনা। ট্রেলার প্রকাশের পর অনেকে অভিযোগ করেছেন, এতে অতিরিক্ত এআই ব্যবহার করা হয়েছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে ‘এআই রানা’ বলেও মন্তব্য করেছেন। যদিও প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভিএফএক্স ও এআইয়ের সমন্বয়েই দৃশ্যগুলোকে আকর্ষণীয় করা হয়েছে।

হল সংকটে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ছাত্ররাজনীতি ও তরুণদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ মুক্তির তালিকায় থাকলেও হল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। নির্মাতা আকাশ হক জানিয়েছেন, প্রয়োজন হলে বিকল্প উপায়ে দর্শকদের সিনেমাটি দেখানো হবে।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
ছবি: সংগৃহীত

সিনেমাটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদসহ আরও অনেকে।

ঈদে ৯ সিনেমা, তবু পিছু ছাড়েনি বিতর্ক
ছবি: সংগৃহীত

‘তছনছ’ ও ‘অফিসার’ নিয়েও আলোচনা কম

মুক্তির তালিকায় রয়েছে মুন্না খান অভিনীত ‘তছনছ’ ও বদিউল আলম খোকনের ‘অফিসার’। ‘তছনছ’ সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুন্না খান। সংবাদ সম্মেলনে অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে ‘অফিসার’ সিনেমায় অভিনয় করেছেন ডিএ তায়েব। তবে দুটি সিনেমা নিয়েই দর্শকদের মধ্যে বড় ধরনের প্রত্যাশা এখনও তৈরি হয়নি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যজনক মৃত্যু

টালিউডে শোক টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন…

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং – ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং । ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…
বলিউডে নিষিদ্ধ রণবীর সিং - ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি
0
Share