Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

৭ বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ

সাত বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
সাবেক স্বামী সানাউল্লাহ’র সঙ্গে সালমা, ছবি: সংগৃহীত

সালমার সম্মান-মর্যাদা অটুট থাকবে: সানাউল্লাহ

সাত বছরের মাথায় বিচ্ছেদ হয়েছে কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মৌসুমী আক্তার সালমার।  ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, সানাউল্লাহ।তিনি জানান, পারস্পরিক সম্মতিতেই কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ হয়েছে।

সাত বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
৭ বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ ছবি: সংগৃহীত

ফেসবুকে পোস্টে সানাউল্লাহর লিখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি।  আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে।  একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদার কারণ।  পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম।  আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’
ফেসবুক পোস্টের শেষে লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যাসন্তান রয়েছে।  সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।  সর্বোপরি কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ!’

সাত বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কণ্ঠশিল্পী সালমা , ছবি: সংগৃহীত

মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবো: সালমা

বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে চান না সালমা।  তিনি জানান, মানসিকভাবে ভালো নেই।  তবে, সাবেকের জন্য জানিয়েছেন শুভকামনা।  কণ্ঠশিল্পী বলেন, ‘আমার জায়গা থেকে কিছুই হয়নি। যা হয়েছে তিনি করেছেন। তাই কেন হলো, আমি কিছুই বলতে পারব না।’

সাত বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কণ্ঠশিল্পী সালমা , ছবি: সংগৃহীত


সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, ‘তাঁকে ভালোবেসে ছিলাম, মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব। উনি আমার মেয়ের বাবা, তাঁর প্রতি সম্মান সব সময় থাকবে আমার। তিনি ভালো থাকুক।’

‘ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর থেকে নিয়মিতই গানের সঙ্গে আছেন।  ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক- ছবিতে দেখে নিন নায়িকাকে

সাদনিমা বিনতে নোমান আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এ সাদনিমা বিনতে নোমানের অভিষেক হতে যাচ্ছে। এই ছবির নায়ক…
‘রাক্ষস’-এ সাদনিমার অভিষেক

পার্ক চ্যান উক বলছেন-দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সংকটে রয়েছে

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র থেকে শুরু করে গান তথা শিল্পকলার সবক্ষেত্র নিয়েই দেশটি…
পার্ক চ্যান উক বলছেন

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

শিহাব শাহীনের ওয়েব সিরিজ দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
0
Share