Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

গানে ফিরলেন সালমা

কণ্ঠশিল্পী সালমা আক্তার | ছবি: ফেসবুক

১৩ জুলাইয়ের পর প্রায় এক মাসের বিরতি ভেঙ্গে ফের রেকর্ডিং রুমে ফিরেছেন মৌসুমী আক্তার সালমা।

গেল এক মাস দেশে চলা অস্থিরতার মাঝে একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব আসলেও ঘর থেকে বের হননি এই কণ্ঠশিল্পী। অবশেষে ৯ ও ১০ আগস্ট টানা তিনটি গান রেকর্ড করেছেন সালমা।

‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ৯ আগস্ট। রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। এই গানটি প্রসঙ্গে সালমা জানিয়েছেন, ‘খুব শিগগির গানটির গানচিত্র প্রকাশিত হবে কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। এই সপ্তাহে আরো কয়েকটি গানে কণ্ঠ দেব।‘

রেজওয়ান শেখের সংগীত পরিচালনায় দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন ১০ আগস্ট। শিরোনাম প্রকাশ্যে না আসা গানের প্রসঙ্গে গায়িকা জানিয়েছেন, ‘১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনও গানে কণ্ঠ দিতে পারিনি। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হইনি। অবশেষে গত দুদিনে তিনটি দারুণ গানে কণ্ঠ দিলাম। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি লাগছে।‘

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share