Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া, ছবি: সংগৃহীত

নবজাতকের জন্য দোয়া চাইলেন নাদিয়া

খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতেই মা হলেন মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান অভিনেত্রী।  তিনি ও তার স্বামী সালমান আরাফাতের সংসারে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।  নাদিয়া সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে সুখবরটি জানান।  একই সঙ্গে তিনি জানান, তাদের কোলজুড়ে আসা ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ।

মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
অভিনেত্রী সালহা খানম নাদিয়ার ফেসবুক স্ট্যাটাস

সুখবরটি জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ) পেয়ে ধন্য।  আল্লাহ যেন ওকে হেফাজত করেন।  সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন আল্লাহ।  আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।’

মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া , ছবি: সংগৃহীত

দেড় দশক ধরে অভিনয়ে সক্রিয়া নাদিয়া

দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে সক্রিয় সালহা খানম নাদিয়া।  নাটকের পাশাপাশি তিনি নিয়মিত কাজ করেছেন বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে।  বড় পর্দাতেও তার উপস্থিতি রয়েছে।  ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ এই তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি কলকাতার ছবি ‘সুনেত্রা সুন্দরম’তেও দেখা গেছে তাকে।

মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
অভিনেত্রী সালহা খানম নাদিয়া, ছবি: সংগৃহীত

সালমানও বিনোদন জগতের পরিচিত মুখ

এর আগে, ২০২৪ সালের ২১ জুন অভিনেতা সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া।  সালমান আরাফাতও বিনোদন জগতের পরিচিত মুখ।  নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share