Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

অবশেষে প্রাপ্তবয়স্ক দেব!

দেব । ছবি: ইনস্টাগ্রাম

বয়স ৪১ তবুও, ২৮ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্টে করে জানালেন মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছেন অভিনেতা দেব।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেব নিজের প্রথম ছবি, অগ্নিশপথের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সবাইকে অভিবাদন! অবশেষে আজ আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার ১৮ বছর পূর্ণ হলো আজ! বছরের পর বছর ধরে ভালবাসা, সমর্থন এবং আশীর্বাদের জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতি বছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে আপনাদের জন্য বিশেষ কিছু আছে। এইখানে চোখ রাখুন!”

এর কিছুক্ষণ পর প্রকাশ করেন তার নতুন ছবি ‘খাদান’ এর ফার্স্ট লুক। যেখানে ধুতিতে দেখা গেছে যীশু সেনগুপ্তকে। ক্যাপশনে লিখেছেন, “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তের জন্য জান দিতেও পারি, লিতেও পারি।“

২০২৪-য়ের প্রথম দিনেই দেব ঘোষণা দিয়েছিলেন কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত চলতি বছরে প্রথম ছবি ‘খাদান’য়ের। ক্যারিয়ারের ১৮ বছর পূর্তির বিশেষ দিনে প্রকাশ করলেন ছবির ফার্স্ট লুক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share