অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা
দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পীও। নাচে তাঁর ২২ বছরের ক্যারিয়ার, যেখানে অভিনয়ে মাত্র ১০ বছর। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাথে আলাপকালে পারসা ইভানা শেয়ার করেছেন তাঁর নানা ভাবনা। প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও কাজের ক্ষেত্রে অভিমান করা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
১০ বছরের অভিনয় ক্যারিয়ারে কম কম কাজ করার পেছনে কারণ কি জানতে চাইলে পারসা ইভানা জানান তিনি একই ধরনের গল্পে বারবার অভিনয় করতে চান না। তাঁর ভাষ্যে, ’বারবার দেখা যায়, কোনো ক্যারেক্টার দর্শক একটু পছন্দ করলে একই টাইপের গল্প অনেক নিয়ে আসে। যে কারণে বেছে কাজ করার চেষ্টা করি, যেন একেকটা গল্প অন্য রকম হয়। বাছবিচার করেই কাজ করি। সবকিছু মিলে হয়তো একটু কম কাজ আমার।’

জুটি প্রথার ব্যাপার আছে আমাদের দেশে
বর্তমান সময়ের অনেক অভিনেতার সঙ্গে পারসাকে কাজ করতে দেখা যায় না। এর কারণ কি জানতে চাইলে পারসা বলেন, “এটা তো আসলে আমার কল না, আমি তো ডিরেক্টরস কলে কাজ করি। অনেক আর্টিস্টের দেখা যায় নিজস্ব প্রেফারেন্স থাকে-একে নিতে হবে, ওকে নিতে হবে। অমুকের সঙ্গে ওমুক অভিনয় করতে চায়। এই জুটি প্রথার ব্যাপার আছে আমাদের দেশে। সেই জায়গা থেকে আমার জুটি বেঁধে কাজ করাটা হয় না। যখন যার সঙ্গে ডিরেক্টররা আমাকে চায়, যদি ব্যাটে–বলে মেলে, ওভাবেই কাজটা করা হয়। কিন্তু সবার সঙ্গেই আমি কাজ করতে চাই।’

যথাযথ মূল্যায়ন
এই পরিপ্রেক্ষিতেই জানতে চাওয়া হয় কখনো কি পারসার মনে হয়েছে যে তিনি যথাযথ মূল্যায়ন পাননি এই শোবিজ জগতে? এই প্রশ্নের উত্তরে পারসা ইভানা বলেন, “এটা তো অবশ্যই মনে হয়। কারণ, ওই যে বললাম কমফোর্ট জোনের বাইরে অনেকে বের হতে চায় না। আমাদের ডিরেক্টরদের মেজর প্রবলেম হচ্ছে তারা যে আর্টিস্টের সঙ্গে একবার কাজ করে, মূলত তাদেকেই বারবার কাস্টিং করে। এক্সপ্লোরটা কম করে। সেই জায়গা থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট অনেক কাজ পায় না। যে কারণে শিল্পী হিসেবে অভিমান থাকে। কিন্তু আমি এটাও বিলিভ করি ডেসটিনি এবং লাক। হয়তো আমার লাক এতটুকুই, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি, বিশ্বাস করি কখনো না কখনো আরও ভালো কিছু হবে।’

ইভানার পরিচয়
পারসা ইভানা কোন পরিচয়টা বেশি উপভোগ করেন বেশি? জানতে চাইলে এই অভিনেত্রী দুটো পরিচয়কেই সামনে আনেন। তিনি বলেন, ‘আমি তো নাচেরই মেয়ে। নাচের একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরই অভিনয়ে আসা। যখন কেউ আমার পরিচয় দেয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী, এই দুইটা শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। পারসার অভিযোগ আমাদের দেশে নাচের পরিধি একটু কম। তারপর এখানে যারা নাচে, তাদের মূল্যায়ন কম হয়।‘ এই অবস্থা পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেন তিনি।
প্রিয় অভিনেত্রী
পারসা ইভানার পছন্দের অভিনেত্রী কারা? জানতে চাইলে তিনি বলেন, “পছন্দের অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট আছেন। মাধুরী দীক্ষিত তাঁর খুবই ফেবারিট। জয়া আহসান অনেক পছন্দের। মেহজাবীন চৌধুরীর অ্যাক্টিংও তাঁর ভালো লাগে। এছাড়া দীপিকা পাড়ুকোনও আছে। হলিউডে তাঁর জুলিয়া রবার্টসের অভিনয় ভালো লাগে। পুরোনোদের মধ্যে মেরিলিন মুনরোর অভিনয়ের ভক্ত বলে জানান পারসা।
সহকর্মী ও স্ক্রিন শেয়ারিং
এছাড়াও তাঁর পছন্দের সহশিল্পী নিয়েও কথা বলেন তিনি। এসময় ইয়াশ রোহান ও জিয়াউল হক পলাশের বেশ প্রশংসা করেন তিনি। তিনি বলেন,‘পলাশ স্ক্রিনে একধরনের ম্যাজিক দেখায়, ইয়াশ রোহান আরেক ধরনের ম্যাজিক দেখায়।’

এছাড়া আফরান নিশোকে নিয়েও কথা বলেন তিনি। এই অভিনেত্রী জানান, সুযোগ হলে তিনি আফরান নিশোর সাথে বারবার কাজ করতে চান। তাঁর ভাষ্যে, “আমি চাইতাম আফরান নিশোর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। নিশো ভাইয়ের সঙ্গে অলরেডি অভিনয় করেছি। আমি আবার নিশোর ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারলে ভালোই লাগবে।’
বর্তমানে পারসা ইভানা ঈদের নাটক করেছেন। ওয়েবের জন্যও কাজ করছেন যা ঈদের পরে আসবে। এ ছাড়া নাচের অনুষ্ঠান ও বিজ্ঞাপনের কাজ এগুলো নিয়েই বর্তমানে ব্যস্ত বলে জানালেন এই অভিনেত্রী।


