Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

বিধানসভার নির্বাচন

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফা নির্বাচন। নির্বাচন উপলক্ষে সব জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। এই উত্তেজনাপূর্ণ ভোটের বাজারে চলছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির তুমুল লড়াই। এরইমধ্যে আসলো এক গুরুতর অভিযোগ। অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা এমন অভিযোগ উঠেছে।

জানা গেছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। যার কারণে তাঁর দিকে অনেক বিরূপ মন্তব্য করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন তিনি। এরই মধ্যে ধর্ষণের হুমকিও পেয়েছেন। ফলে, কুরুচিপূর্ণ মন্তব্য এড়িয়ে গেলেও ধর্ষণের হুমকি পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। নির্বাচনী প্রচারের ফাঁকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রূপাঞ্জনা।

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র | ছবি: ফেসবুক

বিজেপির উদ্দেশে রূপাঞ্জনা বলেন, ‘সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন।’

এই হুমকি নিয়ে রূপাঞ্জনা জানান, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে তাঁকে। এবং এসব থেকে রেহাই পাচ্ছেন না তাঁর বয়স্ক মা-ও। পরিবারের ওপর এই আক্রমণ মুখ বুজে সহ্য করতে প্রস্তুত নন তিনি। সামনে দাঁড়িয়ে মন্তব্যগুলো করার জন্য লাইভে এসে বিজেপি সমর্থকদের চ্যালেঞ্জ ছুড়েছেন। বলেছেন, ভার্চ্যুয়ালি মন্তব্যে তো সাহস প্রয়োজন হয় না, মুখোমুখি হলে বোঝা যাবে কার দৌড় কতখানি।

বিজেপিকে রূপাঞ্জনার কড়া সমালোচনা

লাইভে রূপাঞ্জনা দাবি করেন, দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন। একজন সফল নারী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। বিজেপির এমন  অপরাধ্মূলক মন্তব্যের নিন্দা জানিয়েছেন তিনি। বিজেপির উদ্দেশে তিনি আরও বলেন, ‘নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন নারীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। এ কথা বলে বোঝা যাচ্ছে, ক্ষমতায় এলে কী পরিণতি হবে।’

সবশেষ রূপাঞ্জনা বলেন, ‘বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটি আর কিছুই নয়। আবারও বলছি, সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো অবশ্য কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারে ভোজপুরি তারকাদের নিয়ে পার্টি ব্যস্ত। একটা কথা শুনে রাখুন, যাঁরা আমাকে আক্রমণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। পশ্চিমবঙ্গকে কখনোই উত্তর প্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share