Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ
চিত্রনায়িকা পপি

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পপি

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ এ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শনিবার দুপুরে পপি জানান, পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে একের পর এক হত্যার হুমকি দেয়া হচ্ছে। তিনি জানান, চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। মাত্রা এতো বেড়েছে যে, মৃত্যু সংবাদ শুনেও বাড়ি থেকে বের হতে পারেননি তিনি।

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনায় গেলেই হত্যা করা হবে অভিযোগ পপির

পপির দাবি, ‘১৯ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা যান। খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই। বিষয়টি জানতেই তারেক ফোন করে জানায়, সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি।’ পপির দাবি, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি জমি কেনেন।  দলিল থাকা সত্ত্বেও তিনি সেই জমির দখল পাচ্ছেন না।  অভিযোগ রয়েছে, জমিটি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক।  জমি ভোগ করতে গেলেই নানা ভয় দেখানো হয়।

এ অভিনেত্রী আরো বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে একই হুমকি-ধমকি দিচ্ছে তারেক।  সে স্পষ্ট বলেছে, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না আমি।’ তবে, এই অভিযোগ সম্পর্ক তারেক আহমেদ চৌধুরীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

চিত্রনায়িকা পপিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

এর আগে, চলতি বছরের জুলাইয়ে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন।

গত মাসে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পায়। ২০১৯ সালে এ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরে একেবারে আড়ালে চলে যান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share