Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করে আসছেন। একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করলেও প্রচারের আলো থেকে কিছুটা দূরেই থাকেন তিনি। তবে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তোলার সাহসই তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এবার সেই ধারাবাহিকতায় কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর হাজির হয়েছেন। এই চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের পুরো নাম বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর। নির্মাতা লক্ষ্মণ উতেকার পরিচালিত নতুন সিনেমা ‘ইথা’-তে তুলে ধরা হয়েছে বিঠাবাইয়ের সংগ্রামী জীবন। সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধার অভাবনীয় রূপান্তর দর্শকদের নজর কেড়েছে। চরিত্রের প্রতি তাঁর নিবেদন এবং অভিনয়ের গভীরতা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা

হৃদয়স্পর্শী টিজার

প্রকাশিত টিজারে বিঠাবাইয়ের জীবনের এক হৃদয়স্পর্শী অধ্যায়ের আভাস মিলেছে সিনেমায়। এই সিনেমার টিজারে দেখা যায়, মানুষ পাগলের মতো ছুটে আসে বিঠার নাচ দেখার জন্য। কিন্তু তাঁকে পায় না। শেষে সবাই স্লোগান দিতে থাকে বিঠার নাম বলে বলে কিন্তু বিঠা বেই। একটু পরেই দেখা যায়, অন্তঃসত্ত্বা বিঠা মঞ্চের সাজঘরে বাচ্চা প্রসবের বেদনায় কাতর হয়ে পড়েছে। এবং একটা পর্যায়ে বাচ্চার জন্ম সেখানেই হয়।

কিন্তু এখানেই শেষ নয়। বাচ্চা জন্ম দেয়ার পরক্ষণেই বিঠা মঞ্চে যাবার জন্য প্রস্তুতি নেয়ার কথা জানায়। বিপরীত দিক থেকে বাঁধা আসলে বিঠা বলে উঠে ‘যদি আমি বিছানায় শুয়ে থেকে মরে যাই তবে আমাকে অসহায় হিসেবে মনে রাখা হবে, আর যদি আমি নাচতে নাচতে মরে যাই, আমাকে মনে রাখা হবে কিংবদন্তী হিসেবে।“

শিল্পের প্রতি তাঁর এমন অসাধারণ নিষ্ঠার দৃশ্য ও তাঁর বিশ্বাস সবাইকে বেশ চমকে দিয়েছে।  

এই দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করার পাশাপাশি বিঠাবাইয়ের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানার আগ্রহও বাড়িয়েছে। নির্মাতাদের আশা, এই আগ্রহ সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়াবে।

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা

মারাঠি লোকনাট্যের ইতিহাসে বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর এক কিংবদন্তি নাম। ‘তামাশা’ ও ‘লাবণী’ নৃত্যশৈলীর মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিলেন। মহারাষ্ট্রের লোকসংস্কৃতি সংরক্ষণ ও জনপ্রিয় করে তোলায়ও তাঁর অবদান ছিল অনন্য। শিল্পী পরিবারে বেড়ে ওঠা বিঠাবাই সারাজীবন মঞ্চকেই নিজের জীবনের প্রধান সাধনা হিসেবে বেছে নিয়েছিলেন।

অভিনয় নিয়ে শ্রদ্ধা

এমন একজন সংগ্রামী শিল্পীর জীবনপথ পর্দায় তুলে ধরার সুযোগ হাতছাড়া করতে চাননি শ্রদ্ধা কাপুর। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থ বা খ্যাতির জন্য নয়, একজন কিংবদন্তি শিল্পীর সংগ্রামী জীবনের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমি “ইথা” বেছে নিয়েছি। আমার বিশ্বাস, এই সিনেমাটি আমার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকবে।’

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা

টিজারে শ্রদ্ধার অভিনয় দেখে অনেকেই মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং ও স্মরণীয় চরিত্রগুলোর একটি হতে যাচ্ছে। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গ্রেপ্তারি পরোয়ানা পর্দায় যে অন্যায় অবিচারের বড় সৈনিক বাস্তবে সেই আসল প্রতিবাদী নায়ক। এই প্রতিবাদী নায়কের…
অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে
0
Share