‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’
দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত জীবনীসিনেমা ‘মাইকেল’ মুক্তি পেয়েছে। সিনেমাটি জীবনী সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এদিকে, পিছিয়ে নেই বাংলাদেশের সংগীতঅঙ্গনও। মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় বিশেষ কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ। আগামী ৩১ জুলাই ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। এটি রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের ‘হল অব ফেম’ ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো।
এই কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, পপ গানের ইতিহাসে মাইকেল জ্যাকসনের প্রভাব অতুলনীয়। তাঁর গান, নৃত্য, ভিডিও এবং সামাজিক বার্তা আজও প্রাসঙ্গিক। এই মহান শিল্পীকে স্মরণ করার মধ্য দিয়ে ওয়ারফেইজ শুধু একটি শ্রদ্ধাঞ্জলিই নয়; বরং দুই সম্পূর্ণ ভিন্ন সংগীত ধারার এক অপূর্ব মিলন ঘটাতে চলেছে।

কনসার্টের একদিকে মাইকেল জ্যাকসনের চিরায়ত শ্রোতাপ্রিয় গান ‘থ্রিলার’, ‘বিলি জিন’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘হিউম্যান নেচার’, অন্যদিকে থাকবে ওয়ারফেইজের নিজস্ব রক ঘরানার সুর। এই দুইয়ের মিশ্রণ দর্শকদের জন্য হবে এক অতুলনীয় অভিজ্ঞতা। ব্যান্ডটি তাদের নিজস্ব বাদ্যযন্ত্র ও ভোকাল স্টাইলে গানগুলোকে নতুন করে সাজাবে, যা বাংলা গানের ইতিহাসে বিরল।
ব্যান্ড ওয়ারফেজ
দেশের রক সংগীতের অন্যতম কিংবদন্তী ব্যান্ড ওয়ারফেইজ। চার দশকেরও বেশি সময়ের এই ব্যান্ডটি মানুষের হৃদয় করেছে শতবার। ‘অবাক ভালোবাসা’, ‘পূর্ণতা’, ‘একটি ছেলে’, ‘ধূপছায়া’, ‘জননী’, ‘প্রতিচ্ছবি’, ‘ধূসর মানচিত্র’, ‘আলো’, ‘মহারাজ’ এর মতো অসংখ্য কালজয়ী গান গেয়েছে ব্যান্ডটি। প্রতিটি গানের মাধ্যমে তারা শ্রোতার মন ছুঁয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই কনসার্টে যেমন মাইকেল জ্যাকসনের অমর গানগুলোর রক ভার্সন শোনা যাবে, তেমনই ওয়ারফেইজের জনপ্রিয় গানও পরিবেশিত হবে, যা দর্শকদের জন্য এক রোমাঞ্চকর মিউজিক্যাল সফর তৈরি করবে।
সামাজিক মাধ্যমে কনসার্টের ঘোষণা ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। নেটিজেনরা একে ‘বছরের সবচেয়ে প্রতীক্ষিত লাইভ শো’ হিসেবে আখ্যায়িত করছেন। বিশেষ করে মাইকেল জ্যাকসনের গান।
টিকেট
টিকিট সম্পর্কে আয়োজকরা জানান, খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। সংগীতপ্রেমীরা সহজেই অনলাইন প্ল্যাটফর্ম গেট সেট রকের ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত টিকিট শেষ হয়ে যেতে পারে, তাই আগে থেকেই প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কনসার্টের সময়সূচি, গানের তালিকা অন্যান্য আপডেট জানতে ফেসবুক ইভেন্ট পেইজ ও আয়োজকদের অন্যান্য ডিজিটাল চ্যানেলে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।


