Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে
অভিনেতা প্রকাশ রাজ

গ্রেপ্তারি পরোয়ানা

পর্দায় যে অন্যায় অবিচারের বড় সৈনিক বাস্তবে সেই আসল প্রতিবাদী নায়ক। এই প্রতিবাদী নায়কের নাম প্রকাশ রাজ। সম্প্রতি তিনি একটি আইনি জটিলতায় পড়েছেন। একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছে যে, বিচারিক নির্দেশের জবাব না দেওয়া এবং নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে

মামলাটির সূত্রপাত ২০১৯ সালে। ওই বছর আইনজীবী দিলীপ কুমার বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রকাশ রাজ একই সময়ে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। অথচ ভারতের নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একজন নাগরিক কেবল একটি স্থানেই ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রকাশ রাজ। তাঁর দাবি, তিনি শুধু তামিলনাড়ুতেই ভোটার হিসেবে নিবন্ধিত এবং একাধিক ভোটার আইডি থাকার অভিযোগ ভিত্তিহীন।

জানা গেছে, পরোয়ানার বিরুদ্ধে স্থগিতাদেশ অথবা জরুরি জামিনের আবেদন জানাতে তাঁর আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।

আগের মামলা

এরই মধ্যে কর্ণাটকের ধর্মস্থলাকে ঘিরে আলোচিত একটি মামলাতেও প্রকাশ রাজের নাম উঠে এসেছে। ‘একাধিক হত্যা, ধর্ষণ ও গোপনে দাফনের’ অভিযোগকারী সি. এন. চিন্নাইয়া কর্ণাটক হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনে অভিনেতার নাম উল্লেখ করেন।

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে

এ প্রসঙ্গে প্রকাশ রাজ সাংবাদিকদের বলেন, একজন কর্মী তাঁর সঙ্গে যোগাযোগ করে জানান যে, চিন্নাইয়া তাঁর সঙ্গে কথা বলতে চান। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি বিষয়টি সঙ্গে সঙ্গেই বিশেষ তদন্ত দলের (এসআইটি) প্রধান প্রণব মোহান্তিকে অবহিত করেন। তাঁর ভাষায়, চিন্নাইয়া তাঁর সঙ্গে কথা বলেছেন এবং সেই তথ্য তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছেন। এরপর বিষয়টি তাঁর জন্য সেখানেই শেষ হয়েছে।

আইনি জটিলতার মধ্যেও অভিনয়ে ব্যস্ত রয়েছেন প্রকাশ রাজ। সম্প্রতি তিনি তামিল ছবি ‘কালিদাস ২’-এ অভিনয় করেছেন। সামনে তাঁর মুক্তির অপেক্ষায় রয়েছে হিন্দি ছবি ‘দৃশ্যম ৩’, তেলুগু সিনেমা ‘স্পিরিট’, ‘ডাকয়েত: আ লাভ স্টোরি’, ‘বারাণসী’ এবং তামিল ছবি ‘জনা নায়াগান’-সহ একাধিক প্রকল্প।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি
0
Share