Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

তাহসানের সংগীত জীবনে ইতি: শেষ গানে পূর্ণবিরতি

তাহসানের সংগীত জীবনে ইতি

অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন কয়েক বছর আগে এবং বর্তমানে তাহসানের সংগীত জীবনে ইতি ঘটছে । স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন আর গান নয় এবার সম্পূর্ণ অবসরে যাচ্ছেন তিনি। জীবনটা নিজের মতো করে কাটাতে চান আলোচনার বাইরে নিভৃত এক সময়ের সন্ধানে।

সেপ্টেম্বরের শেষ দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, “তিনটা গান তৈরি আছে, কিন্তু রিলিজ করব না। শুধু ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’এর শেষ গানটা হয়তো আসবে তারপর শেষ।” ঠিক তেমনটাই করলেন তিনি। শনিবার (১৮ অক্টোবর), নিজের জন্মদিনে প্রকাশ করলেন সেই ‘শেষ গান’। শিরোনাম ‘প্রাকৃতিক’। গানটি প্রকাশিত হয়েছে তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে।

তাহসানের সংগীত জীবনে ইতি

গানটিতে রয়েছে নস্টালজিয়ার ছোঁয়া। ২০০৩ সালে ব্যান্ড ব্ল্যাক এর জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’এ প্রথমবার শোনা গিয়েছিল ‘প্রাকৃতিক’। তখন গেয়েছিলেন জন কবির ও তাহসান সেই সময়ের তরুণ প্রজন্মের কাছে যা ছিল প্রেম, বিচ্ছেদ ও কৈশোরের আবেগের প্রতীক।

তাহসানের সংগীত জীবনে ইতি

২২ বছর পর সেই গানই ফিরেছে এক নতুন রূপে এবার এককভাবে গেয়েছেন তাহসান নিজেই। যদিও কথায় ও সুরে কোনো পরিবর্তন নেই তবে সংগীতায়োজনে এসেছে আধুনিকতার ছোঁয়া, যুক্ত হয়েছে নতুন যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন।গানটি প্রকাশিত হয়েছে ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’ প্রকল্পের শেষ গান হিসেবে যেখানে তাঁর জনপ্রিয় কিছু গানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল। এভাবেই নিজের সংগীতযাত্রার পূর্ণবিরতি টানলেন তাহসান খান রেখে গেলেন দুই দশকের আবেগময় এক উত্তরাধিকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য
0
Share