Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই
ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই, ছবি: সংগৃহীত

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে দুই ভাগ রঞ্জিতার

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই দিতে হয়েছে।  বিএফডিসি থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন এক সময়ের রূপালি পর্দার নায়িকা।  হাসপাতালে নেওয়ার পর, রঞ্জিতার কানে সাতটি সেলাই দেন চিকিৎসকরা।  দীর্ঘদিন পর এফডিসিতে এসে সহকর্মীদের সঙ্গে সময় কাটান অভিনেত্রী রঞ্জিতা।  তবে, বাসায় ফেরার পথে ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায় অভিনেত্রী রঞ্জিতার।

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই
অভিনেত্রী রঞ্জিতা, ছবি: সংগৃহীত

রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে বাসায় ফিরছিলেন রঞ্জিতা। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর কানের দুল টেনে নেওয়ার চেষ্টা করে। এতে তাঁর কান ছিঁড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তিনি সাহায্য চান। ঘটনাটি এত দ্রুত ঘটে যে চিৎকার করারও সুযোগ পাননি এই অভিনেত্রী।

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই
অভিনেত্রী রঞ্জিতা, ছবি: সংগৃহীত

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

এক ভিডিও বার্তায় রঞ্জিতা জানান, প্রথমে তিনি বুঝতেই পারেননি কী ঘটেছে। পরে দেখেন কান থেকে রক্ত ঝরছে এবং দুল নেই। তিনি বলেন, দুল টান দেওয়ার কারণে তাঁর কান প্রায় দুই ভাগ হয়ে যায়। এই ঘটনায় তিনি খুব ভয় পেয়েছেন বলেও জানান। এমন অভিজ্ঞতা আর কারও জীবনে না আসুক, সেই প্রত্যাশাও করেন অভিনেত্রী।

হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা

ঘটনার পর শিল্পী সমিতির কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করেন রঞ্জিতা। পরে অভিনেতা জয় চৌধুরী দ্রুত সেখানে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর কানে সাতটি সেলাই দেন। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে।

মামলা করার চিন্তাভাবনা

জয় চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় রক্তপাত বন্ধ হচ্ছিল না। পরে চিকিৎসকদের পরামর্শে সেলাই দেওয়া হয়। এখনো কোনো মামলা বা জিডি করা হয়নি। তবে এ বিষয়ে ভাবছেন রঞ্জিতা। ছিনতাইকারী শুধু কানের দুল নিয়েই পালিয়ে যায় বলে জানা গেছে।

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই
অভিনেত্রী রঞ্জিতা, ছবি: সংগৃহীত

আশির দশকের পরিচিত মুখ রঞ্জিতা

আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন রঞ্জিতা। সেখানে তাঁর নায়ক ছিলেন বাপ্পারাজ। এরপর ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রীকে ২০০৫ সালের পর আর নিয়মিত পর্দায় দেখা যায়নি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share