Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এখন এমনই জোর আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্রাঙ্গন ও সামাজিক মাধ্যমে। ‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট এখন ভাইরাল।

গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শাকিব খান। বাণিজ্যিক ঘরানার এই সিনেমাটি দর্শকদের মাঝে ও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। আর এবার সেই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে নতুন একটি ছবি প্রকাশ করেই নতুন জল্পনার জন্ম দিলেন ঢালিউডের শীর্ষ এই নায়ক।

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের
‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের পোস্টের ছবি | ছবি: শাকিব খান

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন আক্তার সুমিকে। ছবিটির চেয়ে বেশি আলোচনায় এসেছে এর ক্যাপশন।

শাকিব খান লিখেছেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে . .লেটস মেইক হিস্ট্রি এগেইন।“  

মাত্র এই কয়েকটি শব্দই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অনেকেই ধারণা করছেন, এটি হতে পারে বহুল আলোচিত ‘বরবাদ’ সিনেমার দ্বিতীয় কিস্তি অর্থাৎ ‘বরবাদ ২’ নির্মাণের ইঙ্গিত।

যদিও এখন পর্যন্ত সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবুও শাকিব খানের এই বার্তাকে নতুন প্রকল্পের আভাস হিসেবেই দেখছেন অনেকে। বিশেষ করে ‘আবার ফিরছে’ এবং ‘ইতিহাস গড়ি’-এ ধরনের মন্তব্য নতুন সিনেমা কিংবা বড় কোনো ঘোষণার সম্ভাবনাকেই জোরালো করেছে।  

শাকিব ভক্তরা যা বললেন

শাকিব খানের ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। রাসেল বিডি ২.০ লিখেছেন, “আরো বড় কিছু হোক নতুন স্টাইলে নতুন রূপে অ্যাকশন টাইপের মুভি চাই।“ একটি বট একাউন্ট থেকে লিখা হয়েছে, “বক্স অফিস এর এবার খবর আছে।“

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের

মামুন মাহমুদুল লিখেছেন, “বরবাদ টিমের কাছে আমাদের চাওয়া গল্পটা যেন গুছিয়ে বলা হয় এবং মানুষ ফিল করতে পারে।“ সবমিলিয়ে ঢালীউড অঙ্গনের শুরু হয়েছে ঝড়।

বর্তমানে শাকিব খানের হাতে একাধিক সিনেমার কাজ থাকলেও ‘বরবাদ’ দর্শকদের কাছে বিশেষভাবে আলোচিত ছিল। ফলে সিনেমাটির সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ থাকাটা স্বাভাবিক।

এখন দেখার বিষয়, শাকিব খানের রহস্যময় এই পোস্টের ব্যাখ্যা কখন পাওয়া যায় এবং বহু প্রতীক্ষিত ‘বরবাদ ২’ এর ঘোষণার কবে আসে। তবে আপাতত একটি বিষয় নিশ্চিত-শাকিবের একটি পোস্টই আবারও সরগরম করে তুলেছে ঢালিউড অঙ্গন।

বরবাদ সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছেন ইধিকা পাল। আরো ছিলেন কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর

যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য স্টেডিয়াম চালু করলেন শাহরুখ

যুক্তরাষ্ট্রে শাহরুখের স্টেডিয়াম বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু চলচ্চিত্রেই নন, ক্রিকেট অঙ্গনেও প্রতিষ্ঠিত এক…
শাহরুখের নতুন স্টেডিয়াম

কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের অর্থ জালিয়াতির কারণে কারাদন্ড প্রদান

নেটফ্লিক্সের অর্থ জালিয়াতি হলিউড নির্মাতা কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজের…
কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের
0
Share