Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য স্টেডিয়াম চালু করলেন শাহরুখ

শাহরুখের নতুন স্টেডিয়াম
শাহরুখ খান

যুক্তরাষ্ট্রে শাহরুখের স্টেডিয়াম

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু চলচ্চিত্রেই নন, ক্রিকেট অঙ্গনেও প্রতিষ্ঠিত এক পরিচিত নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের সাফল্য দীর্ঘদিনের। সেই পথ ধরে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও বিস্তৃত হয়েছে ‘নাইট রাইডার্স’ ব্র্যান্ড। এবার সেই যাত্রায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’, যা বৈশ্বিক ক্রিকেটে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্টেডিয়ামটি ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অংশ নেওয়া লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

স্টেডিয়াম উদ্বোধনের খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন শাহরুখ খান। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, একসময় এটি ছিল একটি স্বপ্ন, আর এখন সেটি বাস্তবে পরিণত হয়েছে।

নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড

শাহরুখ বলেন, “এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিল। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলাধুলার জন্য নয়, বরং বিনোদন ও পরিবারের জন্যও একটি বিশেষ জায়গা।”

ফেয়ারপ্লেক্সের সঙ্গে চুক্তি

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। তবে মাঠের জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। এই সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ।

শাহরুখের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে তাঁর দীর্ঘদিনের অংশীদার বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং শিল্পপতি জয় মেহতাও যুক্ত আছেন। তিনজনের যৌথ উদ্যোগেই বিশ্বের বিভিন্ন দেশে নাইট রাইডার্স ব্র্যান্ডের সম্প্রসারণ ঘটেছে।

বর্তমানে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও দল রয়েছে নাইট রাইডার্স গ্রুপের। নতুন এই স্টেডিয়াম সেই বৈশ্বিক সম্প্রসারণকে আরও শক্তিশালী ভিত্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে এমন একটি স্থায়ী হোম গ্রাউন্ড বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে মেজর লিগ ক্রিকেটের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ক্রিকেটের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি কাজ করছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই তারকাবহুল ছবিতে শাহরুখের সঙ্গে আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা অভিনয় করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

একদিকে নতুন সিনেমার প্রস্তুতি, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বিনিয়োগ দুই ক্ষেত্রেই সমান গতিতে এগিয়ে চলেছেন শাহরুখ খান। আর লস অ্যাঞ্জেলসে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ উদ্বোধনের মধ্য দিয়ে তাঁর ক্রিকেট সাম্রাজ্যে যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share