Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতো

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন?

বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। সম্প্রতি তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর। এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন কতটা সত্যি?

এমবাপ্পে কিংবা এস্টার দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার করেননি। তবে গত কয়েক মাসে তাঁদের দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে।

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
এস্টার এক্সপোসিতো | ছবি: ফেসবুক

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন এস্টার এক্সপোসিতো। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। কিশোর বয়সে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে পরে স্প্যানিশ টেলিভিশনের ভিস আ ভিস ও সেন্ত্রো মেডিকো সিরিজে ছোট চরিত্রে অভিনয় করেন।

ক্যারিয়ারে বড় মোড়

তবে তাঁর ক্যারিয়ারে বড় মোড় আসে ২০১৮ সালে। নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ এলিট-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। সিরিজটির প্রথম তিন মৌসুমে অভিনয়ের পর নতুন প্রকল্পে মনোযোগ দিতে সরে দাঁড়ান।

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর

এক সাক্ষাৎকারে এস্টার বলেন, “এলিট আমার জীবন বদলে দিয়েছে। এর আগে কাজ করলেও এই সিরিজের পর বিশ্বের নানা প্রান্তের মানুষ আমাকে চিনতে শুরু করে।”

এলিট-এর সাফল্যের পর তিনি অভিনয় করেছেন সামওয়ান হ্যাজ টু ডাই, ভেনেনো ও বান্দিদোস সিরিজে। বড় পর্দায়ও দেখা গেছে তাঁকে ভেনাস ও লস্ট ইন দ্য নাইট ছবিতে।

সম্প্রতি মন্তে-কার্লো টেলিভিশন ফেস্টিভ্যালে সম্ভাবনাময় অভিনয়শিল্পী হিসেবে ইন্টারন্যাশনাল গোল্ডেন নিম্ফ অ্যাওয়ার্ড অর্জন করেন এস্টার। আগামী ৯ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ড্রন টুগেদার, যা মার্সেডেস রনের জনপ্রিয় উপন্যাস মারফিল অবলম্বনে নির্মিত।

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতো | ছবি: ফেসবুক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও পরিচিত মুখ এস্টার। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে তিনি নিয়মিত শুটিং, ভ্রমণ, ফ্যাশন ক্যাম্পেইন এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন।

প্রেমের গুঞ্জনের শুরু

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন এ বছরের শুরু থেকেই আলোচনা আসে। এপ্রিল মাসে প্যারিসে তাঁদের একসঙ্গে নৈশভোজ ও বোলিং খেলতে দেখা যায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে ইতালির সার্ডিনিয়ায় অবকাশ যাপনের খবরও সামনে আসে। বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার দাবি করা হয়।

তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে এস্টার সংক্ষিপ্ত জবাব দেন, “এ বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি ভালো আছি।”

মজার বিষয় হলো, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে নাম জড়ালেও ফুটবল সম্পর্কে নিজের জ্ঞান খুব সীমিত বলেই স্বীকার করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, “ফুটবল সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না। ছোটবেলায় আমাদের বাসায় ম্যাচ দেখার সংস্কৃতি ছিল না। এখন ধীরে ধীরে এই জগতের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের অর্থ জালিয়াতির কারণে কারাদন্ড প্রদান

নেটফ্লিক্সের অর্থ জালিয়াতি হলিউড নির্মাতা কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজের…
কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের

গুঞ্জন উঠেছে প্রেমিকের সাথে মালদ্বীপ ঘুরছেন কেয়া পায়েল

কেয়া পায়েল কি প্রেম করছেন? দেশের ছোটপর্দার অভিনেত্রীদের প্রেম ও বাগদানের খবরে সয়লাব সামাজিক মাধ্যম ও গণমাধ্যম।…
মালদ্বীপ ঘুরছেন কেয়া পায়েল

বিশ্বকাপে মেসি-এমবাপ্পের বাইরে নোবেলের ভাবনায় বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশ চান নোবেল ফিফা বিশ্বকাপ ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে তুমুল উন্মাদনা, তখন ফুটবল…
নোবেলের স্বপ্ন বাংলাদেশ

বিশ্বকাপ উন্মাদনায় বিশেষ আয়োজন ‘ইত্যাদি’র

বিশ্বকাপে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতোই এবারও হাজির…
বিশ্বকাপে ‘ইত্যাদি’
0
Share