কেয়া পায়েল কি প্রেম করছেন?
দেশের ছোটপর্দার অভিনেত্রীদের প্রেম ও বাগদানের খবরে সয়লাব সামাজিক মাধ্যম ও গণমাধ্যম। গত সোমবার সামাজিক মাধ্যমে নিজের সম্পর্কের কথা জানান অভিনেত্রী নাজনীন নাহার নীহা। তিনি জানান, তিনি আর সিঙ্গেল নন। তিনি এঙ্গেজড। গুঞ্জন উঠেছে তিনি এক পাকিস্তানি ছেলের সাথে বাগদান সম্পন্ন করেছেন। এই খবরের এক দিনের ব্যবধানে এবার টিভি পর্দার আরেক অভিনেত্রীর প্রেমের খবর উঠেছে। গুঞ্জন উঠেছে প্রেমিকের সাথে মালদ্বীপ ঘুরছেন কেয়া পায়েল ।
কেয়া পায়েলের প্রেমের গুঞ্জনের খবরটি প্রথম সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যার নেপথ্যে ছিলো একাধিক ভিডিও। ওইসব ভিডিও ঘিরেই তৈরি হয়েছে কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন। ভিডিওগুলোতে দেখা যায়, মালদ্বীপে এক তরুণের সঙ্গে অবকাশযাপনের সময় করছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। আর এই মুহুর্তগুলোর ভিডিওই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দেশের বাহিরে ঘোরাঘুরি করতে কেয়া পায়েলকে প্রায়ই দেখা যায়। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিভিন্ন পোস্ট দেখে নেটিজেনরা বুঝতে পেরেছেন যে এই অভিনেত্রী বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন। তাই ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ভক্তদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল।

প্রেমিকের নাম ও ভবিষৎ
কেয়া পায়েলের সাথে থাকা ওই ওই যুবকের নাম প্রাচুর্য বলে সামাজিক মাধ্যম মারফত জানা গেছে। দীর্ঘদিন ধরেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতারও গুঞ্জন রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাঁদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে বলে খবর ছড়িয়েছিলো সেসময়। এমনকি দুজনের পরিবারের সদস্যরাও তাঁদের সম্পর্কের কথা জানেন বলেও জানা গেছে। তবে এখনো এই যুবকের সাথে প্রেমের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কেয়া পায়েল।

এর আগে গত এপ্রিলে এক পডকাস্টে সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন কেয়া পায়েল। সেসময় গুঞ্জন উঠেছিলো এক হলমালিকের ছেলের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে এ নিয়ে জানতে চাইলে স্পষ্ট করে কোনো উত্তর দেননি কেয়া পায়েল। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হাসতে হাসতে বলেছিলেন, ‘হাসি দেখে বুঝে নেন’। এরপর জানিয়েছিলেন, বিয়ে যেহেতু এখনো করেননি তাই তিনি সিঙ্গেল, আর প্রেমের বিষয়টি লুকিয়ে সুন্দর।
তবে খুব তাড়াতাড়ি বিয়ে করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। কেয়া ভাষ্যে, জীবনে একজন সঠিক মানুষের খুব প্রয়োজন। এ নিয়ে তিনি বলেন,‘পরিবারের বাইরে একজন মানুষের জীবনে আরও একজন মানুষের খুব দরকার। দিনশেষে যার কাছে মন খুলে কথা বলতে পারবে। সেই মানুষটাকে পেয়ে গেলে জীবনে আর কিছুর প্রয়োজন পড়ে না। একটা সঠিক মানুষের খুব দরকার, যে দিনশেষে শুধু আমার থাকবে, সারা জীবন। এই কারণে আমার মনে হয় বিয়ে খুব জরুরি। আমি চাই দ্রুত বিয়েটা করে ফেলতে।’
সেই দ্রুত সময়টা কি চলে এসেছে কেয়া পায়েলের জীবনে? তিনি কি পরিচয় করিয়ে দেবেন মনের মানুষকে? এই সব গঞ্জন ও প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপাতত অপেক্ষাই উত্তম।


