Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

সুলতান সালাহউদ্দিন আইয়ুবি আসছে বাংলায়

সুলতান সালাহউদ্দিন আইয়ুবি আসছে বাংলায়
ছবি: সংগৃহীত

আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে সম্প্রচার

সুলতান সালাহউদ্দিন আইয়ুবি এবার বাংলায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।  মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় এই মেগাসিরিজ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি। বাংলা ডাবিংয়ের মাধ্যমে দেশের দর্শকদের জন্য নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে এই আন্তর্জাতিক মানের প্রযোজনা।

জেরুজালেম বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত সিরিজ

সিরিজটির মূল কাহিনী আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার ঐতিহাসিক অভিযানের ওপর। এতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্ব ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।

সুলতান সালাহউদ্দিন আইয়ুবি আসছে বাংলায়
ছবি: সংগৃহীত

বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে তোলা হয়েছে এই মেগাসিরিজে। তুরস্কে প্রচারের পর এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবি এর মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী বাংলা ভাষায় দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত।

তিনি বলেন, বঙ্গ সব সময় আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। তার বিশ্বাস, অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করবে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় তারা সুলতান সালাহউদ্দিন আইয়ুবি নিয়ে আসছেন। বঙ্গ-এর সঙ্গে এই যৌথ উদ্যোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। এ সময় নাগরিক টিভি ও বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার বনানীতে চিরনিদ্রায় শায়িত

মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুস্তাফা মনোয়ার ।…
বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

‘দাদাগিরি’র নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে দেব

‘দাদাগিরি’র নতুন দাদা দেব দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঙ্গে একাত্ম হয়ে…
দাদাগিরি’তে দেব

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ…
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস
0
Share