Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছবি: সংগৃহীথ

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। মালদ্বীপে অবকাশযাপনের একটি টিকটক ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওতে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা খায়রুল বাসার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।  সামির-মেহরিন চরিত্রে তাঁদের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে, বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও
অভিনেত্রী কেয়া পায়েল, ছবি: সংগৃহীত

তবে, কেয়া পায়েল ও খায়রুল বাসার দুজনই বিভিন্ন সময় সেই গুঞ্জন অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বাস্তব জীবনে তাঁরা শুধুই সহকর্মী ও ভালো বন্ধু।

টিকটকের ভিডিও ঘিরে নতুন আলোচনা

সম্প্রতি ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো দুজনকে গল্প করতে দেখা যায়, আবার একটি রেস্তোরাঁয় অভিনেত্রীকে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়েও দিতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর থেকেই কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ এই প্রশ্নে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই ভিডিওটি শেয়ার করে নানা ধরনের মন্তব্য করছেন।

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও
অভিনেত্রী কেয়া পায়েল, ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখা তরুণ সম্পর্কে যা জানা গেল

কেয়া পায়েলের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ভিডিওতে দেখা যাওয়া তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে।

সূত্রের দাবি, শুধু মালদ্বীপ সফর নয়, এর আগেও তাঁদের একসঙ্গে যুক্তরাজ্যে ভ্রমণ করতে দেখা গেছে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারই জানে এবং ইতিবাচকভাবে দেখছে।

এমনকি ভবিষ্যতে তাঁদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের দাবি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও
অভিনেত্রী কেয়া পায়েল, ছবি: সংগৃহীত

এখনো মুখ খোলেননি কেয়া পায়েল

মালদ্বীপের ভিডিওটি ভাইরাল হলেও এ বিষয়ে এখনো কেয়া পায়েল বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘনিষ্ঠজনদের ভাষ্য, উপযুক্ত সময়েই দুই পরিবার সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

এদিকে, ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মনে একটাই প্রশ্ন কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কি নিজের সম্পর্ক প্রকাশ্যে আনতে যাচ্ছেন অভিনেত্রী, নাকি এটি কেবলই বন্ধুত্ব? সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দাদাগিরি’র নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে দেব

‘দাদাগিরি’র নতুন দাদা দেব দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঙ্গে একাত্ম হয়ে…
দাদাগিরি’তে দেব

পাকিস্তানি পাত্রকে বাগদান করা বিষয়ে নাজনীন নীহা যা বললেন

নাজনীন নীহার বাগদান দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই…
নাজনীন নীহা

জয়ের আনন্দে তারকারা, ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

ব্রাজিল জয়ে শোবিজে উৎসব ফুটবল মাঠে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে যেন এক উৎসবের আবহ। দেশের…
ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে রেকর্ড গড়ল ‘মাইকেল’

‘মাইকেল’-এর রেকর্ড প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে…
‘ওপেনহেইমার’কে ছাড়াল ‘মাইকেল’
0
Share