Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২৯, ২০২৬

নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত, পাত্র কে?

নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত, পাত্র কে?
অভিনেত্রী নাজনীন নীহা, ছবি: সংগৃহীত

আমি এখন আর সিঙ্গেল না: নাজনীন নীহা

নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত মিলেছে তাঁর ফেসবুক প্রোফাইলে। সোমবার নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এঙ্গেজড’ উল্লেখ করেন ছোটপর্দার এই অভিনেত্রী।  নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যিই বাগদান সম্পন্ন করেছেন তিনি? কয়েক মাস আগে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন নীহা। এবার অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।

নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত, পাত্র কে?
অভিনেত্রী নাজনীন নীহা, ছবি: সংগৃহীত

বাগদান নিয়ে যা জানা গেল

নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত বিষয়ে জানতে নাজনীন নীহার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন। যদিও এ বিষয়ে নীহার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা আসেনি। ফেসবুক স্ট্যাটাস পরিবর্তনের পর মন্তব্যের ঘরে শুভেচ্ছার পাশাপাশি ভিড় করেছে নানা প্রশ্ন। অনেকেই হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন। কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও জানিয়েছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী। ফলে পাত্রের পরিচয় এখনো রহস্যই রয়ে গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে নিজের ফেসবুক স্টোরিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে হলুদ লাগানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে এবং তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী জানান, ছবিটি একটি নাটকের দৃশ্য ছিল। বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেও স্পষ্ট করেছিলেন তিনি।

এবারের ঘটনা আগের চেয়ে ভিন্ন। কারণ, কোনো নাটকের দৃশ্য নয়, নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেই রিলেশনশিপ স্ট্যাটাস ‘এঙ্গেজড’ করেছেন নাজনীন নীহা। কিন্তু বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তাই নাজনীন নীহার বাগদানের ইঙ্গিত সত্যিই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা, নাকি অন্য কোনো কারণ সেটি জানতে ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাজনীন নীহার। অল্প সময়েই তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। তাঁর জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে একটা তুমি লাগবে, মেঘবালিকা, চুপকথা, উইশ কার্ড ও মিথ্যা প্রেমের গল্প। সবশেষ ঈদে মুক্তি পাওয়া মায়াপাখি নাটকেও দেখা গেছে তাঁকে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭ মাসেও পারিশ্রমিক পাননি – অভিযোগ পারসা ইভানার

পারসা ইভানার অভিযোগ অস্বীকার পরিচালক ইশানের অভিনেত্রী পারসা ইভানা অভিযোগ বকেয়া পারিশ্রমিক দিচ্ছেন না পরিচালক…
৭ মাসেও পারিশ্রমিক পাননি, অভিযোগ পারসা ইভানার

যে ঘটনার পর ভেঙে যায় রানি-ঐশ্বরিয়ার গভীর বন্ধুত্ব

রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্বে ফাটল একই চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও দুই অভিনেত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই যে শেষ কথা,…
রানি-ঐশ্বরিয়া
0
Share