Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২৯, ২০২৬

গ্রামের চিকিৎসালয়ে অরিজিৎ, ভক্তদের উদ্বেগ

অরিজিৎ
অরিজিৎ

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে সম্প্রতি পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি চিকিৎসকের চেম্বারে দেখা যাওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, সাধারণ রোগীদের মতোই চিকিৎসকের চেম্বারে উপস্থিত হয়েছেন তিনি। প্রিয় শিল্পীকে সামনে পেয়ে অনেকেই তার সঙ্গে ছবি তোলেন, আর সেই ছবিগুলো ভাইরাল হতেই শুরু হয় নানা জল্পনা।

ভাইরাল ছবিতে অরিজিৎ সিংকে স্বভাবসুলভ হাসিমুখেই দেখা গেছে। চিকিৎসকের চেম্বারে ভক্তদের ভিড় থাকলেও তার মুখে বিরক্তি বা অস্বস্তির কোনো ছাপ ছিল না। বরং সবার সঙ্গে আন্তরিকভাবেই সময় কাটাতে দেখা যায় তাকে। তবে ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, তিনি কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন?

বহরমপুরে চিকিৎসক দেখালেন অরিজিৎ

অনুরাগীদের কৌতূহলের আরেকটি কারণ হলো, নিজের শহর জিয়াগঞ্জ কিংবা আশপাশের বড় হাসপাতাল বাদ দিয়ে কেন তিনি বহরমপুরের একটি ব্যক্তিগত চিকিৎসকের বহরমপুরে চিকিৎসক দেখালেন অরিজিৎ গেলেন। এ বিষয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা চললেও অরিজিৎ সিং বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত কোনো তথ্যও পাওয়া যায়নি।

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

তবে অনেকেই মনে করছেন, চিকিৎসকের কাছে যাওয়া মানেই গুরুতর অসুস্থতা নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিংবা ছোটখাটো শারীরিক সমস্যার কারণেও কেউ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। অথচ জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে এমন সাধারণ ঘটনাও মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।

অরিজিৎ সিং বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। বলিউডের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী হওয়া সত্ত্বেও তিনি মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাব জেলার জিয়াগঞ্জেই বসবাস করেন। স্থানীয়দের সঙ্গে সাধারণ মানুষের মতো মিশে যাওয়া, স্কুটারে করে শহরে ঘুরে বেড়ানো কিংবা পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এসব কারণেই তিনি ভক্তদের কাছে আরও বেশি আপন হয়ে উঠেছেন।

খ্যাতির আড়ালে সাধারণ অরিজিৎ

জিয়াগঞ্জের মানুষ তাকে কোনো সুপারস্টার নয়, বরং ‘ঘরের ছেলে’ হিসেবেই দেখেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজেও তাকে প্রায়ই অংশ নিতে দেখা যায়। খ্যাতির শীর্ষে থেকেও সাধারণ জীবনযাপনের এই অভ্যাসই তাকে অন্য অনেক তারকার থেকে আলাদা করেছে।

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতেও আলোচনায় এসেছিলেন অরিজিৎ। গত ২৭ জানুয়ারি তিনি প্লেব্যাক গানে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণার পর ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও পরে তিনি আশ্বস্ত করেন যে নতুন কিছু কাজ নিয়ে ফিরবেন। প্রতিশ্রুতি অনুযায়ী পরে প্রকাশ করেন ‘রায়না’ শিরোনামের নতুন গান, যা শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

অরিজিৎ সিংয়ের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান বলিউডের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাই তার ব্যক্তিগত জীবন বা স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো খবরই ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব পায়। বহরমপুরে চিকিৎসকের চেম্বারে তার উপস্থিতির ঘটনাও এর ব্যতিক্রম নয়।

তবে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্রে তার অসুস্থতার খবর নিশ্চিত করা হয়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের পরিবর্তে ভক্তরা শিল্পী বা তার পরিবারের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে তারা আশা করছেন, প্রিয় শিল্পী সুস্থ আছেন এবং খুব শিগগিরই নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হবেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি ভ্যানিশিং ম্যান রিটার্নস নাটকটি মুক্তির কয়েকদিনেই প্রায় ৬০ লাখ ভিউ হয়েছে।…
ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?
0
Share