Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২৮, ২০২৬

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ প্রকাশ

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ প্রকাশ
ছবি: সংগৃহীত

বর্ষার আবহে মেঘের মায়ার নতুন গান

বাংলাদেশে আষাঢ় মাস উপলক্ষে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ প্রকাশ করেছে। নতুন গানটি রবিবার (২৮ জুন) সন্ধ্যায় প্রকাশ করা হয়। এটি কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গান। বর্ষার আবহ, মেঘের মায়া ও নতুন শুরুর আশাকে ঘিরেই নির্মিত হয়েছে গানটি। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ন গানটি।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষার আবেগ এবং নতুন সম্ভাবনার গল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে গানটির কথা, সুর ও সংগীতায়োজন। নির্মাতাদের ভাষ্য, প্রকৃতি ও মানুষের অনুভূতির এক সুরেলা প্রকাশ ঘটেছে ‘মেঘ’ এ।

‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রেরণা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই রাগের আবহকে আধুনিক সংগীতের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের সংমিশ্রণে গানটিতে পুনর্জাগরণ ও জীবনের নতুন সম্ভাবনার গল্প তুলে ধরা হয়েছে।

গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকেও অনুপ্রেরণা নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক কথ্য ভাষার ব্যবহার পরিচিত অনুভূতিকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। ফলে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গানটি পেয়েছে আলাদা মাত্রা।

এর আগে, ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়। প্রথম গানটিও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল মৌসুমের দ্বিতীয় গান ‘মেঘ’।

২০২২ সালে যাত্রা শুরু করার পর থেকেই কোক স্টুডিও বাংলা দেশের অন্যতম জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। লোকসংগীত, শাস্ত্রীয় ধারা এবং সমকালীন সুরের সৃজনশীল সংমিশ্রণের মাধ্যমে প্রতিটি মৌসুমেই নতুনত্ব আনার চেষ্টা করছে তারা। কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ সেই ধারাবাহিকতারই আরেকটি সংযোজন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি ভ্যানিশিং ম্যান রিটার্নস নাটকটি মুক্তির কয়েকদিনেই প্রায় ৬০ লাখ ভিউ হয়েছে।…
ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?
0
Share