Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

শাকিব খানের নায়িকা হচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

শাকিব খানের নায়িকা হচ্ছেন
শাকিব খান ও মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ

শোনা যাচ্ছে ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা আসছে। সিনেমাটির নাম হবে ‘রকস্টার’। শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। এছাড়াও দ্বিতীয় নায়িকা হিসেবে থাকতে পারেন কোনো পাকিস্তানি তারকা; এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে।

এক সংবাদ মাধ্যমকে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিথিলা।

শাকিব খানের নায়িকা হচ্ছেন
তানজিয়া জামান মিথিলা | ছবি : ফেসবুক

চরিত্রটি তার পছন্দও হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা গোপন রাখা হয়েছে। শোনা যাচ্ছে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হবে নাম ভূমিকায়।

বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনে মোড়া থাকলেও কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এখনই নাম প্রকাশ করতে চাইছে না নির্মাতা পক্ষ। এ বিষয়ে সিনেমার পরিচালক আজমান রুশো সংবাদ মাধ্যমে জানান, নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না।

এদিকে দীর্ঘ অনিশ্চয়তা ও ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। নির্ধারিত সময়ে শুটিং করতে না পারলেও এখন আর কোনো বাধা নেই শুটিংয়ে। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে সিনেমাটির টিম।

শাকিব খানের নায়িকা হচ্ছেন

প্রথম পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং করার কথা ছিল। তবে শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে দেরি হওয়ায় শুটিং নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। গল্পের প্রয়োজনে ভারতের লোকেশন অপরিহার্য হওয়ায় শেষ পর্যন্ত সেখানেই শুটিংয়ের অপেক্ষায় ছিলেন নির্মাতারা। অবশেষে সেই সমস্যা কেটেছে।

জানা গেছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে দুই সপ্তাহের বিরতি নেবেন তিনি। এরপরই ‘রকস্টার’-এর শুটিং শুরু করার কথা রয়েছে ঢালিউড কিংয়ের।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share