Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান – ভাইরাল নতুন ছবি

নায়ক শাকিব খানকে দেখতে ভক্তদের ভিড়

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।  একের পর এক চমক দিচ্ছেন ভক্তদের।  সম্প্রতি শাকিব অভিনীত সব সিনেমাই জনপ্রিয়তা পেয়েছে।  বলা যায় ক্যারিয়ারে উজ্জ্বল সময় পার করছেন। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছিল শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’র প্রথম লুক। বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান । নতুন ছবির শুটিং সেটে তার এই লুক দেখে ভক্তরা মুগ্ধ ও উচ্ছ্বসিত। ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান
বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান

শুক্রবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে ‘সোলজারে’র লুকে হাজির হন শাকিব খান।  তার আসার খবরে বনানীতে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়।  উপস্থিত সবাই ‘শাকিব খান’  ‘শাকিব খান’ বলে চিৎকার করেছেন।  কেউ কেউ আসেন তাকে এক নজর দেখতে।  নায়কও হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন। ভক্তদের শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাদা শার্ট, কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে সিনেমাটিক লুকে হাজির হন শাকিব খান।  তার এই নতুন গোঁফওয়ালা স্টাইল আর পোশাক দেখে মুগ্ধ পথচারীরা।  কেউ বলছেন, ‘কিরে বাবা, বয়স খালি কমে, বাড়ে না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বস।’ এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

বনানীতে ‘সোলজার’ লুকে শাকিব খান
শাকিব খান

আগামী বছর মুক্তি পাবে ‘সোলজার’ সিনেমা

নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা।  এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।  শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।  সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share