Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা   

হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা
তানজিয়া জামান মিথিলা

তানজিয়া জামান মিথিলা

৭৪ তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর আর এগোতে পারেননি। থাইল্যান্ডে চার সপ্তাহের অবস্থান শেষে গত ২৫ নভেম্বর দেশে ফেরেন মিথিলা। দেশে ফিরেই অনেক অভিজ্ঞতার পাশাপাশি জানালেন হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা  ।  

দেশে ফেরার পর সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন মিথিলা। অনুষ্ঠানে মিস ইউনিভার্সের মঞ্চে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর কথা প্রকাশ করেন এই মডেল ও অভিনেত্রী। বিশেষ করে প্রতিযোগিতার সময় তাকে যে দীর্ঘ সময় হিল পরে থাকতে হয়েছিল, সে কথাও।

জুতা পড়তে ভয় পান মিথিলা  
তানজিয়া জামান মিথিলা| ছবি: ফেসবুক

মিথিলা বলেন, ‘এই মুহূর্তে আমার বিগেস্ট ফিয়ার আমি আর ৬-৭ ইঞ্চি হিল পড়তে চাই না।

কেন হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা জানতে চাইলে তিনি আরো বলেন, “পুরো জার্নিতে আমি যেহেতু অন্য কনটেস্ট্যান্টদের থেকে একটু শর্ট ছিলাম, আমাকে পুরোটা সময় ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটার জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।’

হিলের কথা শুনলেই এখন মনে ভয় ধরে যায় বলেও জানান মিথিলা। তিনি বললেন, ‘এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা নাইটমেয়ার হচ্ছে।‘

সম্প্রতি ওটিটিতে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম ও তদন্ত, এই চারটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’।

মিথিলার পাশাপাশি ফিল্মটিতে আরো অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল প্রমুখ।

হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা
তানজিয়া জামান মিথিলা | ছবি: ফেসবুক

তানজিয়া জামান মিথিলা ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হয়ে অংশ নিয়েছিলেন মিস ইউনিভার্সের এবারের ৭৪ তম আসরে। এর আগে ২০২০ সালেও তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তবে সেবার কোভিড মহামারীর কারণে বাতিল হয়ে যায় মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতাটি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share