Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

মহাজাগতিক রোমান্স সিনেমা নিয়ে আসছেন তানিম রহমান অংশু

তানিম রহমান অংশু
লিম্বো সিনেমার পোস্টার

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স

‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালে ‘ন ডরাই’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এই নির্মাতা এবার আনুষ্ঠানিকভাবে নতুন চলচ্চিত্রের নির্মাণের ঘোষণা দিয়েছেন। নতুন এই চলচ্চিত্রের নাম ‘লিম্বো’।

নির্মাতা তাঁর নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্যটি জানান। সেখানে তিনি চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ করেন এবং এর সঙ্গে একটি রহস্যময় বার্তা শেয়ার করেন, যা সিনেমাটির মূল ভাবনা ও বিষয়বস্তু সম্পর্কে ইঙ্গিত দেয়।    

তানিম রহমান অংশু
তানিম রহমান অংশু | ছবি: নির্মাতার ফেসবুক থেকে

পোস্টে তিনি লিখেছেন, “দূরত্ব যত আলোকবর্ষেরই হোক,.চেনা অনুভূতির টান কখনো ফুরায় না। শূণ্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখান হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়..। ওয়েলকাম টু লিম্বো।“

সিনেমার গল্প কি নিয়ে?

চলচ্চিত্রটির কাহিনি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতা। পোস্টারে পাওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে যে লিম্বো’ বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। এটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিনেমাটির অভিনয়শিল্পীদের নামও এখনো প্রকাশ করা হয়নি।

তানিম রহমান অংশু

পরিচালক তানিম রহমান অংশু গণমাধ্যমকে বলেন, “এটি একটি স্পেস ড্রামা ও কসমিক রোমান্স। ভিজ্যুয়াল ইফেক্ট এবং গল্পের প্রেক্ষাপট-দুই দিক থেকেই এটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন ধরনের একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। আমি তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা করছি। আগামী আগস্টে সম্ভাব্য অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা শুরু করার আশা করছি। পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক মুক্তির আগে চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরও ইঙ্গিত দেন যে, ছবির অভিনয়শিল্পীদের তালিকায় দেশের জনপ্রিয় কয়েকজন তারকা থাকবেন।

তানিম রহমান অংশু তাঁর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটান ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। মুক্তির পর চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। ছবিতে অভিনয়ের জন্য সুনেরাহ বিনতে কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

ওটিটিতে কাজ

চলচ্চিত্রের পাশাপাশি ডিজিটাল অঙ্গনেও তানিম রহমান অংশু নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি ২০২৩ সালে হইচই অরিজিনাল সিরিজ বুকের মধ্যে আগুন’ নির্মাণ করেন। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান ও তমা মির্জা। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে সিরিজটি।

এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব প্রজেক্ট ‘সাহসিকা’ নির্মাণ করেন। এতে প্রধান চরিত্রে ছিলেন তানজিন তিশা। নির্মাণশৈলী ও গল্প বলার ভঙ্গির জন্য প্রশংসিত হয়েছিল এটি।

তানিম রহমান অংশু

সবশেষে, ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর নতুন কাজ অচেনা আমি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এটি। এই কাজটিও তানিম রহমান অংশুকে দেশের অন্যতম সম্ভাবনাময় গল্পকার ও নির্মাতা হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

‘লিম্বো’-এর ঘোষণার পর এখন দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে তানিম রহমান অংশু কী ধরনের ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। বিশেষ করে স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার এই উচ্চাভিলাষী প্রকল্পটি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করতে পারে বলেই মনে করছেন অনেকে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ডিয়েগো ম্যারাডোনা’ – খ্যাতি ও পতনের অনন্য গল্প

ম্যারাডোনার জীবনের গল্প ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি নাম ডিয়েগো ম্যারাডোনা। মাঠের জাদুকর, কোটি মানুষের…
ডিয়েগো ম্যারাডোনা

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share