Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

আসিফ
‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নির্মাতা আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। এটি ছিলো তাঁর প্রথম সিনেমা। পরের বছরই আবার নির্মাণে ফিরেন আসিফ। নির্মাণ করেন ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। গত রোববার প্রকাশ পেয়েছে প্রিন্সেস সিনেমাটির ট্রেলার। এই দ্বিতীয় সিনেমাটি এ বছরের আগস্টে মুক্তি দিতে চান আসিফ। জানালেন, শিগগির সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণা শুরু করবেন।

আসিফ

নির্মাতার এই সিদ্ধান্তে অবাক অনেকেই। প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিচ্ছেন কেন জানতে চাইলে পরিচালক আসিফ জানালেন, ‘দুটি সিনেমাই দর্শকদের দেখাতে চাই। কিন্তু নির্বাণ একদমই এক্সপেরিমেন্টাল (নিরীক্ষাধর্মী) সিনেমা। এই ধরনের সিনেমার সঙ্গে আমাদের দর্শকদের যোগাযোগ কম। অন্যদিকে আমার দ্বিতীয় সিনেমা প্রিন্সেস-এ দেশের যাত্রাশিল্পের দুরবস্থা তুলে ধরা হয়েছে। যেখানে দর্শকের চাহিদায় যাত্রার একজন ‘প্রিন্সেস’ মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।‘  

এই নির্মাতা আরও বলেন, ‘এই সিনেমাটির সঙ্গে দর্শক সহজেই কমিউনিকেট (যোগাযোগ) করতে পারবে। এর গল্পের সঙ্গে দর্শকদের বহু আগে থেকে পরিচয় রয়েছে। যে কারণে প্রথম সিনেমার তুলনায় দ্বিতীয় সিনেমাটি দর্শক সহজে গ্রহণ করবেন। এসব কারণেই এই উদ্যোগ।’

নির্বাণ

আসিফ জানান, অন্যদিকে নির্বাণ সিনেমায় এক কারখানার তিন কর্মীর যাপিত জীবনকে তুলে ধরা হয়েছে। একটি ফ্যাক্টরির কর্মীদের আসা-যাওয়ার মাঝে অনেক গল্প থাকে, সেগুলো তুলে ধরা হয়েছে। নির্বাণ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। সিনেমাটি সাদা–কালো ও নির্বাক। এতে চরিত্রগুলোর কোনো সংলাপ রাখেননি নির্মাতা। সীমিত লোকেশনে শুট করা।

আসিফ

আসিফ বলেন, ‘সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনা ছিল না। তবে প্রিন্সেস মুক্তির পর হল কর্তৃপক্ষকে সিনেমাটি দেখাব। তারা পছন্দ করলে মুক্তি দেব। কারণ প্রতিটা সিনেমারই স্বল্পসংখ্যক হলেও দর্শক রয়েছে।‘

মস্কোতে প্রিমিয়ার

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর সেকশনে বিশ্ব প্রিমিয়ার হয়েছে গত এপ্রিল মাসে। নির্মাতা আসিফ ইসলাম বলেন, ‘চলচ্চিত্রটি বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য যাত্রাপালার পতনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে প্রিন্সেস নামের আবেদনময়ী এক নর্তকী দর্শকদের চাহিদা মেটাতে মঞ্চ দখল করে নেয়। চলচ্চিত্রটি সমাজেরই প্রতিচ্ছবি, যা প্রকাশ করে আমরা কী হয়ে উঠেছি এবং বিনোদনের নামে এখন কী চাইছি।’

আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।  এতে অভিনয় করেছেন মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা। আরো আছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখ প্রমুখ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প: সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স সিনেমা নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

‘ডিয়েগো ম্যারাডোনা’ – খ্যাতি ও পতনের অনন্য গল্প

ম্যারাডোনার জীবনের গল্প ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি নাম ডিয়েগো ম্যারাডোনা। মাঠের জাদুকর, কোটি মানুষের…
ডিয়েগো ম্যারাডোনা
0
Share