Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক

ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক
ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক

পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ এর। এবারের আসরটি নানা দিক থেকে ব্যতিক্রমী। প্রথমবারের মতো তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন, আর সেই উৎসবে যুক্ত হচ্ছে বিশ্বের জনপ্রিয় সংগীত তারকাদের বর্ণিল উপস্থিতি। কলম্বিয়ার পপ সেনসেশন শাকিরা, মার্কিন গায়িকা কেটি পেরি, কে-পপ তারকা লিসা থেকে বাংলাদেশি-মার্কিন ডিজে  সঞ্জয় , সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলো রূপ নিচ্ছে বৈশ্বিক সংগীত উৎসবে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা । ম্যাচ শুরুর আগে মেক্সিকো সিটির স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। আয়োজকেরা জানিয়েছে, অনুষ্ঠানে তুলে ধরা হবে মেক্সিকোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য। আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকসংগীত এবং ঐতিহ্যবাহী কাগজশিল্প ‘পাপেল পিকাদো’র মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবে দেশটির সমৃদ্ধ সংস্কৃতি।

শাকিরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মাতাবেন শাকিরা

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছেন শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন বিশ্বকাপের আলোচিত গান ‘ডাই ডাই’। স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘চলো’ বা ‘এগিয়ে যাও’। শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালের বিরতিতেও মঞ্চে দেখা যাবে শাকিরাকে। সেখানে তার সঙ্গে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।

বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীরও পরিবেশনা থাকবে মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে। তাঁদের মধ্যে রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এছাড়া অংশ নেবেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলাও।

কেটি পেরি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম এলাকায় কেবল টিকিটধারী দর্শক, অনুমোদিত গণমাধ্যমকর্মী ও স্বীকৃত অতিথিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তারকাখচিত উদ্বোধনী মঞ্চ

অন্যদিকে, একই দিনে স্বাগতিক কানাডা নিজেদের প্রথম ম্যাচে খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচের আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে সংগীত ও নৃত্যের মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।

লিসা। ছবি : সংগৃহীত

এদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র তাদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে হবে আরেকটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দর্শকদের মাতাতে উপস্থিত থাকবেন কেটি পেরি, মার্কিন র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান তারকা আনিতা, ব্ল্যাকপিঙ্কের লিসা, নাইজেরিয়ান গায়ক রেমা এবং টাইলা।

ফুটবল আর সংগীত, দুটি বৈশ্বিক আবেগের এই মিলনমেলায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলো কেবল খেলার সূচনা নয়, বরং বিশ্বের নানা সংস্কৃতি, ভাষা ও শিল্পের এক মহামিলনের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে। লাখো দর্শকের চোখ এখন মাঠে, আর কানে বাজবে বিশ্বসেরা তারকাদের সুর।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share