Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’ পাকিস্তানি সিরিজের নকল?

‘এটা আমাদেরই গল্প’ পাকিস্তানি সিরিজের নকল
‘এটা আমাদেরই গল্প’ পাকিস্তানি সিরিজের নকল?

সিরিজ নকল ইস্যুতে যা জানালেন পরিচালক

একসময় বেশ জনপ্রিয়তা ছিল দেশের ধারাবাহিক নাটক।  তবে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে।  বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা।  এর মধ্যেই এটা আমাদেরই গল্প আলাদাভাবে নজর কেড়েছে।  দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো।  পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা। ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধারাবাহিক নাটকটি বিতর্ক পিছু ছাড়েনি।  অনেকের মতে, পাকিস্তানি সিরিজের নকল ‘এটা আমাদেরই গল্প’ ?

‘এটা আমাদেরই গল্প’ পাকিস্তানি সিরিজের নকল?
ছবি: ‘কাভি মে কাভি তুম’ সিরিজে ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির

পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন অনেকে।  পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ এ অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা ও হানিয়া আমির।

‘এটা আমাদেরই গল্প’ পাকিস্তানি সিরিজের নকল?
ছবি: নির্মাতা ও চার অভিনয় শিল্পী

তব, নির্মাতার এতে আপত্তি রয়েছে।  তিনি বিষয়টিকে ‘অনুপ্রেরণা’ হিসেবে আখ্যায়িত করেছেন।   ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ওদের কনসেপ্ট থেকে গল্পটাকে পুরোপুরি আমাদের সংস্কৃতি, সমাজ আর পারিবারিক বাস্তবতায় মানিয়ে নেওয়া।  বাংলাদেশি পরিবারের সম্পর্কের ধরন, আবেগ প্রকাশের ভাষা, সামাজিক চাপ সবকিছু আলাদা।  সেই জায়গাগুলোতে আলাদা করে কাজ করতে হয়েছে।  যেন দর্শকের মনে কখনোই এটা মনে না হয় যে গল্পটা বাইরের।  এটাকে একেবারেই নিজেদের গল্প করে তোলাটাই ছিল মূল চ্যালেঞ্জ।’

‘এটা আমাদেরই গল্প’ পাকিস্তানি সিরিজের নকল?
‘এটা আমাদেরই গল্প নাটকের শিল্পীরা

৫২ পর্বের নাটকটি শেষ হচ্ছে আগামী এপ্রিলে

শিল্পীদের অভিনয় নিয়েও আলোচনা।  এতে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরীসহ অনেকে অভিনয় করেছেন। ধারাবাহিকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ।  ধারাবাহিকটির মোট ৫২টি পর্ব প্রচারিত হবে।  এপ্রিলে এর প্রচার শেষ হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share