Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক
ছবি: সংগৃহীত

প্রতি পর্বে ভিউ ছাড়াচ্ছে এক থেকে দেড় কোটি

পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত নাটক এটা আমাদেরই গল্প’ দর্শক মাতাচ্ছে।  দীর্ঘদিন পর পারিবারিক অনুভূতি ও সম্পর্কের জটিলতা ঘিরে নির্মিত একটি ধারাবাহিকটি দর্শকদের হৃদয়ে তুমুল সাড়া ফেলেছে।  ‘এটা আমাদেরই গল্প’ নাটকটির পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।  প্রায় প্রতিটি পর্বই ছাড়িয়ে যাচ্ছে এক থেকে দেড় কোটির বেশি ভিউ।  শুধু তাই নয়, মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই প্রতিটি পর্ব ভিউয়ের নতুন রেকর্ড তৈরি করছে।

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক
ছবি: সংগৃহীত

সাধারণ জীবনের অসাধারণ গল্পে মুগ্ধ দর্শক

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ধারাবাহিকটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।  বিশেষ করে নাটকের হৃদয়ছোঁয়া সংলাপ ও আবেগপূর্ণ দৃশ্যগুলো নিয়মিতই ফেসবুকে ভাইরাল হচ্ছে।  সামির, মেহরিন, ফাহাদ কিংবা আঞ্জুমান বেগম এই চরিত্রগুলো ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত মুখ নয়, বরং নিজেদের ঘরের মানুষের মতো আপন হয়ে উঠেছে।

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক
অভিনেত্রী দীপা খন্দকার, কেয়া পায়েল

সংঘাত আর মমত্ববোধই গল্পের মূল শক্তি

পারিবারিক বন্ধন, ভালোবাসা, সংঘাত আর মমত্ববোধই এই গল্পের মূল শক্তি। ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’ এই ভাবনাকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনীতে দর্শকরা নিজেদের জীবনের ছায়া দেখতে পাচ্ছেন।  বাস্তব জীবনের সঙ্গে মিল থাকায় অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

দর্শক মাতাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ নাটক
ছবি: সংগৃহীত

এ ধারাবাহিকে তিনটি গান ব্যবহার করা হয়েছে।  টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল, এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share