Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা
ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

ঈদুল আজহা

চলতি মাসের শেষের দিকেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে মুক্তি পেতে যাওয়া বেশির ভাগ সিনেমারই প্রচার–প্রচারণা খুব একটা দেখা যাচ্ছে না। ফলে, ঈদে মুক্তির আলোচনায় থাকা সিনেমাগুলোর মুক্তি নিয়ে শংকা এখনো চলমান। আসন্ন ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা তাঁদের মুক্তির সম্ভাবনা জেনে নেয়া যাক।   

রইদ

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

এবারের ঈদের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সিনেমা রইদ। হাওয়া সিনেমার চার বছর পর রইদ নিয়ে ফিরেছেন মেজবাউর রহমান সুমন। সিনেমার ট্রেলার, পোস্টার এমনকি এতোমধ্যে মুক্তি পেয়েছে দুটি গানও। পরিচালক জানালেন, ঈদ ঘিরেই তাঁরা পরিকল্পনামাফিক সিনেমার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রস্তুত। ১৭ মে পুরো টিম নিয়ে থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় প্রচারণায় সরব হব। টানা ঈদ পর্যন্ত চলবে প্রচারণা।’ সব ঠিক থাকলে এ সপ্তাহে সেন্সরে যাবে রইদ। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

রকস্টার

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

গত ঈদে মুক্তি পায় শাকিব খানের প্রিন্স যার সম্প্রচার বর্তমানে বন্ধ। তবে এবারের ঈদেও আসছেন শাকিব খান। আলোচনায় তাঁর সিনেমা ‘রকস্টার’। গত মাস থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। একদম শুরুতেই প্রকাশ পায় সিনেমাটির লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন। তারপরই ঢালিউড দর্শকদের মধ্যে রকস্টার-এর টিজার নিয়ে আলোচনা আরো বেড়ে যায়।

গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমাটির একটি গান। জানা গেছে, আগামী সপ্তাহে সেন্সরে যাবে সিনেমাটি।  গত শুক্রবার সিনেমাটির সর্বশেষ ঢাকার অংশের শুটিং শেষ। গত সোমবার গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটিং শেষ হয়। এর মধ্যেই চলছে সম্পাদনার কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে যাবে। পরিচালক আজমান রুশো বলেন, ‘আমাদের সিনেমার শুটিং শেষ মুহূর্তে। এর মধ্যে পোস্টের কাজ চলছে। সামনে নিয়মিত প্রচারে চমক থাকবে।’

রকস্টার সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর ও মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।  

মাসুদ রানা

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল মাসুদ রানা সিনেমাটির শুটিং। এতোদিন পেরিয়ে গেলেও কোন খোঁজ ছিলো না সিনেমাটির। তবে এ বছর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা করেছে, ঈদুল আজহায় আসছে মাসুদ রানা। প্রতিষ্ঠানটির প্রযোজক সৈকত নাসির বলেন, ‘আমাদের সিনেমার সব শুটিং শেষ। এখন টানা পোস্টের কাজ চলছে। আমাদের সিনেমা ঈদেই আসবে।’  ২০ মে’র মধ্যে সিনেমাটি সেন্সরে যাবে বলেও জানান তিনি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী।

বনলতা সেন

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

এবারের ঈদে মুক্তি পেতে পারে জীবনীভিত্তিক সিনেমা ‘বনলতা সেন’। এটি নির্মাণ করা হচ্ছে কবি জীবনানন্দ দাসকে নিয়ে। এ নিয়ে সিনেমাটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, ‘কিছু কারণে আমরা এখনো প্রচারণায় যেতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। এখনো অফিশিয়াল ঘোষণা দিইনি। হল নিয়ে কিছু ভাবনার বিষয় রয়েছে। আমাদের আরও দু–তিনটা মিটিং করতে হবে। পরেই আমরা সিদ্ধান্ত নেব। এই সিনেমায় কবি জীবনানন্দ দাশ হয়েছেন খায়রুল বাসার। সাথে আছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

পিনিক

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

আলোচনায় আছে সিনেমা ‘পিনিক’। আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত পিনিক সিনেমাটির গত ঈদেই আসার কথা ছিল। পরে মুক্তি থেকে সরে যান প্রযোজক। পরিচালক জাহিদ জুয়েল জানালেন এবার কোনোভাবেই সিনেমাটির মুক্তি থেকে সরে যাচ্ছেন না তাঁরা।

পরিচালকের ভাষ্যে, ‘নীরব রয়েছি, তবে প্রচারণা দিয়েই সরব হব। হল সংখ্যা যাই হোক, এবার আমরা কোনোভাবেই সিনেমাটির মুক্তি থেকে সরে যাচ্ছি না।’

বিদায়

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

এছাড়াও আলোচনায় আছে ‘বিদায়’ সিনেমা। গত বছর শুরু হয় বিদায় এর শুটিং। সিনেমাটির প্রায় ৯৭ ভাগ শুটিংই শেষ। প্রযোজক শাহরীন আক্তার জানান, দ্রুতই সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। তবে ঈদে  মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সরে যেতে পারেন। মেহেদী হাসান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ।

মালিক

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

আলোচনায় আছে আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সিনেমা ‘মালিক’। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দিবেন বলে জানালেন পরিচালক সাইফ চন্দন। তবে কবে মুক্তি পাবে সেটা নিয়েও এখনো সন্দিহান পরিচালক। পরিচালক সাইফ বলেন, ‘পোস্টের কাজটা আরেকটু গুছিয়ে নিতে চাইছি। এ জন্য হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। তারপরই সিদ্ধান্ত, ফাইনালি ঈদে আসবে কি না।’

নাকফুলের কাব্য

ঈদে মুক্তির তালিকায় আছে যেসব সিনেমা

আলোচনায় আছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। দুই বছর আগেই সেন্সর সনদ পায় সিনেমাটি। কিন্তু মুক্তি দেয়া হয়নি। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাল, আগামী ঈদে মুক্তি পাবে নাকফুলের কাব্য। এটি পরিচালনা করছেন আলোক হাসান। নির্মাতা বলেন, ‘সিনেমাটি ঈদে আসবে নিশ্চিত। সেভাবেই সব কাজ এগিয়ে চলেছে। সিনেমার তিনটি গানের একটি এ সপ্তাহে মুক্তি দেব। পরে ট্রেলার, টিজার আসবে।’ 

সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share