Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন?

এবারের বাফটা পুরস্কার কারা
বাফটা পুরস্কার

বাফটা চলচ্চিত্র পুরষ্কার ২০২৬

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার। এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন? চলুন দেখে নেয়া যাক।

এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি সবমিলিয়ে সেরা ছবি, সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জিতেছে। সিনেমাটি যুদ্ধ-পরবর্তী মানবিক টানাপোড়েনকে ব্যক্তিগত ট্র্যাজেডির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে যা সমালোচক ও দর্শককে জয় করেছে।    

এবারের বাফটা পুরস্কার কারা

সহ-অভিনেতা বিভাগে একই ছবির জন্য পুরস্কার পেয়েছেন শন পেন। তিনি তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। এবারের এই স্বীকৃতি তাঁর অভিনয়জীবনে আরেকটি গুরুত্বপূর্ণপালক হিসেবে যুক্ত হয়ে রইলো।  

৭৯তম বাফটার অন্যতম বড় আকর্ষণ ছিলো ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত এই ছবিটি সেরা মৌলিক চিত্রনাট্য, পার্শ্ব অভিনেত্রী ও মৌলিক সংগীতে জিতেছে পুরস্কার।  

বাফটার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী

এই জয়ের মধ্য দিয়ে কুগলার বাফটার ইতিহাসে মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে নাম লেখালেন। পার্শ্ব অভিনেত্রী বিভাগে সম্মান পেয়েছেন উনমি মোসাকু, আর সংগীতে জাদু দেখিয়ে পুরস্কার ঘরে তুলেছেন লুডভিগ গোরানসন।   

সেরা অভিনেতা বিভাগে চমক এসেছে। টিমোথি শ্যালমে ও লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে ‘আই সওয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। তরুণ এই অভিনেতার এই অর্জন চিন্তার বাহিরে ছিলো অনেকের কাছেই।

এছাড়া বরাবরের মতো ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। একই সঙ্গে ‘হ্যামনেট’ সেরা ব্রিটিশ ছবির পুরস্কারও জিতে নিয়েছে।  

এবারের বাফটা পুরস্কার কারা

অ-ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে নরওয়ের ইয়োকিম ট্রিয়ারের নির্মিত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। পরিবার ও ভালোবাসার এক শক্তিশালী সিনেমা এটি।

সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার গেছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’। রাজনৈতিক পটভূমিতে ব্যক্তির অবস্থান কি- এই প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত ছবিটি সমসাময়িক বাস্তবতার এক তীক্ষ্ণ প্রতিফলন।     

অ্যানিমেশন বিভাগে জয় পেয়েছে ‘জুট্রোপোলিস ২’, আর শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে সম্মানিত হয়েছে ‘বং’।  

গিয়ের্মো দেল তোরের ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ কারিগরি বিভাগে প্রশংসা কুড়িয়েছে। প্রোডাকশন ডিজাইন, মেকআপ ও কস্টিউম ডিজাইনে তাদের সৃজনশীলতা আলাদা করে প্রশংসিত হয়েছে। ভিজ্যুয়াল এফেক্টসে পুরস্কার জিতেছে জেমস ক্যামেরনের ‘অ্যাবাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালান কামিং। তাঁর রসবোধে ভরপুর উপস্থাপনায় একদিকে যেমন হাসির রোল উঠেছে, অন্যদিকে শিল্পীদের বক্তব্যে উঠে এসেছে সময়ের রাজনৈতিক উত্তাপ, মতপ্রকাশের স্বাধীনতা ও বৈচিত্র্যের আলাপ।

এক নজরে:

সেরা চলচ্চিত্র

‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’— অ্যাডাম সোমনার, সারা মারফি, পল থমাস অ্যান্ডারসন (বিজয়ী)

সেরা পরিচালক

পল থমাস অ্যান্ডারসন,-‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’

প্রধান অভিনেত্রী

জেসি বাকলি, “হ্যামনেট” (বিজয়ী)

প্রধান অভিনেতা

রবার্ট আরামায়ো, “আই শপথ” (বিজয়ী)

সহ-অভিনেত্রী

উনিমি মোসাকু, “সিনার্স” (বিজয়ী)

সহ-অভিনেতা

শন পেন, “একের পর এক যুদ্ধ” (বিজয়ী)

অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র

 “হ্যামনেট” – ক্লোয়ে ঝাও, লিজা মার্শাল, পিপ্পা হ্যারিস, নিকোলাস গোন্ডা, স্টিভেন স্পিলবার্গ, স্যাম মেন্ডেস, ম্যাগি ও’ফ্যারেল (বিজয়ী)

অ-ইংরেজি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র

“সেন্টিমেন্টাল ভ্যালু” – জোয়াকিম ট্রিয়ার, মারিয়া একেরহোভড, আন্দ্রেয়া বেরেনসেন ওটমার (বিজয়ী)

পোশাক নকশা

“ফ্রাঙ্কেনস্টাইন,” কেট হাওলি (বিজয়ী)

স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টস

“অবতার: আগুন এবং ছাই” — জো লেটেরি, রিচার্ড বেনহ্যাম, ড্যানিয়েল ব্যারেট, এরিক সেন্ডন (বিজয়ী)

তথ্যচিত্র

মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ — ডেভিড বোরেনস্টাইন, হেলে ফাবার, রাডোভান সিব্রত, আলজেতা কারাসকোভা (বিজয়ী)।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share