Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

অপূর্ব-বিন্দু জুটি দশ বছর পর পর্দায় ফিরছে

অপূর্ব-বিন্দু জুটি দশ বছর
অপূর্ব-বিন্দু | কোলাজ ছবি

অপূর্ব-বিন্দু জুটি

দেশের টেলিভিশন নাটকের এক সময়ের নিয়মিত জুটি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। এই জুটি দেশের ছোটপর্দার দর্শকদের কাছে ছিলেন বেশ জনপ্রিয়। দীর্ঘদিন পর্দায় একসঙ্গে কাজ করলেও মাঝখানে শোবিজ থেকে হারিয়ে যান বিন্দু। তবে নিয়মিত পর্দায় ছিলেন অপূর্ব । অবশেষে অপূর্ব-বিন্দু জুটি দশ বছর পর পর্দায় ফিরছে ।

অপূর্ব-বিন্দু জুটিকেএকসঙ্গে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত হবে সিরিজটি। সিরিজটির নাম ‘হেডলাইন’।   

অপূর্ব-বিন্দু জুটি দশ বছর পর
আফসানা আরা বিন্দু | ছবি : ফেসবুক

জানা গেছে, হইচই-এর জন্য নির্মাণ করা হচ্ছে এই ওয়েব সিরিজ। এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহান। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। সূত্র বলছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর।

দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে এই প্রজেক্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আফসানা আরা বিন্দু। আপাতত সিরিজটি নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাতে চাইছেন না পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান।

আরো অন্তত এক মাস সময় লাগবে প্রস্তুতিতে। সব দিক থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরু হবে। অপূর্ব ও বিন্দু জুটি অভিনীত নাটকের মধ্যে রয়েছে- মেঘ, মিনারেল ওয়াটার, বিলম্বিত টিকিট। তাদেরকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে বিপাশা হায়াতের গল্পে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তৃতীয়জন’ নাটকে মাহফুজ আহমেদও অভিনয় করেছিলেন।

অপূর্ব-বিন্দু জুটি দশ বছর পর ফেরাকে স্বাগত জানাচ্ছেন দর্শকরা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই পুরনো তারকা জুটিকে একসাথে দেখার জন্য।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share