Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ভারতে ‘কোল্ড প্লে’, ক্র্যাশ করলো টিকিট বিক্রির ওয়েবসাইট

কোল্ড প্লে ব্যান্ডের সদস্যরা । ছবি: গুগল

আট বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে শ্রোতাপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ড প্লে’। যা নিয়ে ভক্তদের উন্মাদনা এখনই তুঙ্গে। এই উন্মাদনারই যেন বহিঃপ্রকাশ ঘটলো ২২ সেপ্টেম্বর। টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করলো বুক মাই শো’র ওয়েবসাইট!

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য কোল্ড প্লে-র কনসার্টের টিকিট বিক্রির দায়িত্বে আছে বুক মাই শো ওয়েবসাইট। পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আট বছরের অপেক্ষার প্রহর শেষ হতে এদিন সকাল থেকেই ফোন হাতে নিয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা।

একসঙ্গে এতো মানুষ বুক মাই শো’র ওয়েবসাইটে চেক ইন করায় টিকিট বিক্রি করা শুরু হওয়ার আগেই ক্র্যাশ করে ওয়েবসাইটটি। তবে কিছুক্ষণের মাঝেই ঠিক করা হয় সমস্যা।

ওয়েবসাইট ক্র্যাশ করার ঘটনার মাধ্যমে কোল্ড প্লে-র ভক্তরা যেন আবারও জানান দিলেন তাদের উত্তেজনার বিষয়টি। ‘মিউজিক অফ দ্য স্ফেয়ার্স’, ‘উই প্রে’, ‘ইয়ালো’, ‘ফিক্স ইউ’, ‘ভিভা লা ভিদা’-র মতো ম্যাজিকাল গানগুলো লাইভ কনসার্টে উপভোগ করার সুযোগ তারা কোনোভাবেই মিস করতে চান না।

উল্লেখ্য যে, ভারতে কোল্ড প্লে-র কনসার্টের টিকিট মূল্য শুরু হয়েছে ২ হাজার ৫০০ টাকা থেকে। সেজন্যই ধারণা করা হচ্ছে, মানুষ সাধ্যের মধ্যে তাদের পছন্দের শিল্পীর গান যে শুনতে চাইবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share