Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বেজবাবা সুমনের চোখের সার্জারি সম্পন্ন

অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন | ছবি: ফেসবুক

পায়ের সার্জারির পর চোখের সফল সার্জারি করিয়েছেন অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট-বেজিস্ট সাইদুস সালেহীন সুমন। বর্তমানে ব্যংককে রয়েছেন বেজবাবা। সেখান থেকেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সংগীতশিল্পী নিজেই।

গেল ২৫ জুন, সার্জারির জন্য ব্যাংককে পৌঁছেন সুমন। সেখানে ৩ জুলাই তার পায়ে দুটি সার্জারি হয়। গত বছরের শেষদিকে এই গায়কের দুই চোখে সার্জারি করতে হয়।তাই তো পায়ের সার্জারি করাতে গিয়ে চোখের সার্জারিও করিয়ে নিলেন এই শিল্পী। ১৬ জুলাই, মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেজবাবা সুমন লিখেছেন, ‘আমার চোখের আবারও একটা সার্জারি হয়েছে। আমি এখন ঠিক আছি। পুরোপুরি ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’
সংগীতশিল্পী আরও জানিয়েছেন, চলতি বছরেই দেশে ফিরবেন তিনি আর সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে স্টেজেও উঠবেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নানাবিধ অসুস্থতা বাসা বেঁধেছে ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমনের শরীরে। মাঝে ক্যান্সারের রেশ কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে চলতি বছরে ফের চিকিৎসা নিতে ব্যাংককে গেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share