Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বলিউডে আসছেন সংগীতশিল্পী এড শিরান!

ব্রিটিশ এ পপ তারকা এড শিরান | ছবি: হিন্দুস্তান টাইমস

হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরান ১২ মার্চ ভারত সফরে এসেই, বলিউডে কাজ করার সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন ব্রিটিশ এ পপ তারকা নিজেই।

হিন্দুস্তান টাইমসের খবরে, ভিড় এড়াতেই কাউকে কিছু না জানিয়ে ভারতে আসেন এড শিরান। তবে ভারতের পৌঁছেই একটি ইনস্টা রিল পোস্ট ভক্তদের তার ভারত সফরের কথা জানান এড।  যেখানে দেখা গেছে, মুম্বাইয়ের একটি স্কুলে গিটারের সুরে, গানে গানে শিশুদের সাথে মেতে উঠেছেন এই গায়ক।  

পরে এক সাক্ষাৎকারে এড জানিয়েছেন, ‘ভারত দেশটিকে ভীষণ ভালো লাগে আমার। খাবার, ঐতিহ্য, সংস্কৃতি, আতিথেয়তা সব কিছু দারুণ ভালো লাগে। বলিউড সিনেমা গুলো প্রায় দেখা হয় আমার।‘

বলিউডে কাজ করার প্রসঙ্গে পপ তারকা বেশ ইতিবাচকভাবেই জানিয়েছেন, ‘বলিউডের সব আপডেট খবর রাখতে চেষ্টা করি। আমি সত্যি এখানে কাজ করতে চাই। সিনেমার জন্য গানও তৈরি করতে চাই। একবার যেহেতু এসেছি, এই সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা সেরে ফেলব। আশা করছি ভালো কিছু হবে।‘

প্রসঙ্গত, হার্ট ডোন্ট ব্রেক, থিংকিং আউট লাউড, ফটোগ্রাফ, শিভারস, বেড হ্যাভিট, শেপ অফ ইউ, পারফেক্ট ইত্যাদি গানের জন্য, বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন এড শিরান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

১৯২৯-২০২৬ সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন অভিনেত্রী…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share