Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নখ কেটে সমালোচনার মুখে অরিজিৎ

অরিজিৎ সিং । ছবি: ফেসবুক

শ্রোতাপ্রিয় গায়ক অরিজিৎ সিং। যার সুরের জাদুতে বিমোহিত হয় সমুদ্র-হিমাচল। এই গায়কের কনসার্ট মানেই, তাকে সামনে থেকে দেখার জন্য, তার গান সামনে থেকে শোনার জন্য ছুটে যায় হাজার হাজার দর্শক। সম্প্রতি দুবাইয়ের একটি কনসার্টেও পারফর্ম করেছেন অরিজিৎ। সেখানেও উপস্থিত ছিল অগণিত দর্শক। কিন্তু এবার দুবাইয়ের কনসার্টে পারফর্ম করে সুরের জাদু ছড়িয়েছেন তো বটেই, পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন তিনি!

সমালোচনার কারণ? নখ কাটা!
মূলত অরিজিতের দুবাইয়ের কনসার্ট থেকে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও-ই জন্ম দিয়েছে আলোচনার। কেননা, একটি ভিডিওতে দেখা গেছে, মঞ্চে কনসার্ট চলার মাঝেই নখ কাটতে শুরু করেন অরিজিৎ সিং। আর তা নিয়েই শুরু হয় আলোচবা-সমালোচনা।

মঞ্চে নখ কাটছেন অরিজিৎ সিং । ছবি: গুগল

নেটিজেনদের কেউ কেউ বলছেন হয়তোবা নখ বড় হয়ে যাওয়ায় গিটার বাজাতে অসুবিধে হচ্ছিলো অরিজিতের। পারফরম্যান্সে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য মঞ্চেই তা কেটে নেন গায়ক।

তবে এই কারণে অসন্তুষ্ট অনেকেই। তাদের মতে, এভাবে নখ কাটা খুবই অস্বাস্থ্যকর। স্বাস্থ্যবিধির প্রসঙ্গ বাদ দিলেও, মঞ্চে ওঠার আগেই শিল্পীর সবকিছু খেয়াল করে প্রস্তুতি নেয়া উচিত ছিল। যার ফলে অরিজিতের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share