Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

‘দরদ’ মিশনে বাংলাদেশে শাকিব- সোনাল

শাকিব খান, সোনাল চৌহান ও টিম ‘দরদ’ । ছবি: সংগৃহীত

টানা ২০ দিন পর ভারত অংশের শুটিং শেষে এবার বাংলাদেশে আসছে টিম ‘দরদ’।

১৭ নভেম্বর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় সিনেমার ভারত অংশের শুটিং শেষ হবার খবর দেন পরিচালক অনন্য মামুন। লেখেন,”শেষ হলো দরদের ভারতের শুটিং। শাকিব ভাইয়ের দরদে ডুবে থাকা,আমার টিমের কঠোর পরিশ্রম আর কামাল কিবরিয়া লিপু ভাইয়ের যুদ্ধ।”

সিনেমা নিয়ে নির্মাতা জানিয়েছেন,”যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী এ সিনেমার ভারতের অংশের শুটিং দেশটির বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। সিনেমার চারটি গানের সবকটি শুটিংও শেষ। এবার শুরু হবে বাংলাদেশের কাজ। নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও ডিসেম্বরেই বাংলাদেশ অংশের শুটিং শুরু করবো। আমরা চেষ্টা করছি একটি আন্তর্জাতিক মানের সিনেমা দর্শকদের উপহার দিতে। শাকিব ভাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। বলতে পারি, নিজের জীবনের সেরা কাজ করেছেন তিনি। আমার বিশ্বাস দর্শকরা এ সিনেমায় অন্য এক শাকিব খানকে আবিষ্কার করবেন।”

উল্লেখ্য, সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমায় বাংলাদেশের শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের পাশাপাশি আরও থাকছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

ইতিমধ্যে শাকিব খান বাংলাদেশে পৌঁছে গেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান প্লেন ক্রাশে মৃত্যুর সম্ভাবনায় যে চিঠি লিখেছেন  

আমির খান হিন্দি সিনেমার তারকা আমির খান বরাবরই নিজের কাজ নিয়ে নিখুঁত পরিকল্পনার জন্য বিখ্যাত। এবার জানা গেল,…
আমির খান প্লেন ক্রাশে

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share