Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‘তুফান’ প্রসঙ্গে যা বললেন তাসরিফ খান

‘তুফান’ পোস্টার ও কণ্ঠশিল্পী তাসরিফ খান | ছবি: ফেসবুক

দেশে চলছে ‘তুফান’ তাণ্ডব। বাদ যাননি গানের জগতের মানুষ জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান। সম্প্রতি তিনি কথা বলেছেন শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ নিয়ে।

২৩ জুন, রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্টে কণ্ঠশিল্পী তাসরিফ খান লেখেন, ‘ডেডিকেশন নিয়ে রাত ১২টার পর টিকেট কেটে ফাইনালি তুফান দেখলাম। সেলুট টু রায়হান রাফী ভাই। কী দুর্দান্ত মেকিং! টু বি ভেরি অনেস্ট আমাদের মুভি ইন্ডাস্ট্রির ফ্রন্টম্যান শাকিব খান ভাইয়ের এরকম একটা চমৎকার ট্রান্সফরমেশান দেখবো তা কখনও চিন্তাও করিনি। আমার মনে হয় এই সিনেমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুইটা আলাদা ক্যাটাগরির অডিয়ান্সকে একসঙ্গে ভালো লাগানো যা করতে রাফী ভাই তার সর্বোচ্চ এফোর্ট দিয়েছেন। এটা একদম ভিজিবল।’

তিনি আরও লেখেন, ‘সিনেমার কালার গ্রেডিং, স্টোরি সবকিছুই মনে ধরেছে গায়কের। তাসরিফ লেখেন, ওভারঅল স্টোরি ভালো লেগেছে। ক্যামেরার কাজ, লাইটের কাজ, ফ্রেমিং, কালার সবকিছুই টপ নচ ছিল। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের কাজ এত বেশি ভালো হয়েছে যে প্রত্যেকটা দৃশ্য খুবই উপভোগ্য করে তুলেছে।’

‘তুফান’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে তাসরিফ লেখেন, ‘দ্য গ্রেট চঞ্চল চৌধুরী ভাইকে নিয়ে তো আলাদা করে বলার প্রয়োজন নেই। উনি বরাবরই সেরাদের সেরা। আমার জীবনে প্রথম হলে গিয়ে দেখা প্রথম সিনেমাই ছিল চঞ্চল ভাইয়ের ‘মনপুরা’। ওভারঅল মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ সবার অভিনয়ই ছিল মুগ্ধ হয়ে গেলার মতো। নায়িকাদের মাঝে আমি এমনিতেই নাবিলা আপুর ভক্ত, উনার সাবলীল অভিনয়ের জন্য। শুধু উনার অভিনয়ই না, উপস্থাপিকা হিসেবেও আপুর কাজ আমার খুবই ভালোলাগে।’

সিনেমার গান প্রসঙ্গে লেখেন, ‘এই মুভির (তুফান) আরেকটা বড় শক্তি ছিল গানগুলো। প্রীতম ভাই আপনি বেশি জোশ। কনা আপু আপনি কত মিষ্টি করে গাইলেন। হাবিব ভাই আপনি বসম্যান।’

সবশেষে যারা ‘তুফান’ দেখেননি তাদের কেউ সিনেমাটি দেখার অনুরোধ করেন তাসরিফ খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share