Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

টরন্টো চলচ্চিত্র উৎসবে বলিউডের সিনেমার উদ্বোধনী আয়োজনে শুভ

আরিফিন শুভ ও ‘থ্যাক ইউ ফর কামিং’ সিনেমার পোস্টার | ছবি: সংগৃহীত

বলিউডের তারকাদের সাথে একই আয়োজনে অংশগ্রহণ করেছেন ঢালিউডের অভিনেতা আরিফিন শুভ।

৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বলিউডের অভিনয়শিল্পী অনিল কাপুর, ভূমি পেডনেকার ও শেহনাজ গিল অভিনীত সিনেমা ‘থ্যাক ইউ ফর কামিং’। এই আয়োজনেই উপস্থিত হয়েছিলেন শুভ। সিনেমাটির কলাকুশলীদের পাশাপাশি এখানে বিভিন্ন দেশ থেকে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশের তারকা হিসেবে শুভ পেয়েছিলেন সেই আমন্ত্রণ।

উৎসবে অংশ নেওয়ার ব্যাপারে শুভ জানান, “উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভাল লেগেছে।”

এই অভিনেতার পাশাপাশি তার ভক্ত ও অনুরাগীরাও আনন্দিত নিজের পছন্দের তারকাকে এমন আয়োজনে অংশগ্রহণ করতে দেখে।

প্রসঙ্গত, ৬ অক্টোবর মুক্তি পাবে পরিচালক করণ বুলানির সিনেমা ‘থ্যাক ইউ ফর কামিং’। রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজনা করেছেন এই সিনেমার। এখানে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

দীপিকা পাডুকোন ও রণবীর সিং বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর শোনালেন ভক্তদের।…

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

কেন জ্বরে ভোগেন ফারুকী? – সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ

ফেসবুক পোস্টে ফারুকীর আবেগঘন অভিজ্ঞতা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ভালো নির্মাণের জন্য তিনি সবসময়…
কেন জ্বরে ভোগেন ফারুকী? - সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ
0
Share