Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ওটিটিতে আসছেন করণ জোহর

নির্মাতা করণ জোহর | ছবি: পিঙ্কভিলা

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’ বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর মত বলিউডের রোমান্টিক ছবি তৈরি হয়েছে যার হাত ধরে, সেই জনপ্রিয় নির্মাতা করণ জোহর সিনেমা ছেড়ে ওটিটি-তে পা রাখছেন আগামী বছরেই!

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার খবরে, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন করণ জোহর। যদিও এখনও ওই সিরিজের নাম ঠিক হয়নি। তবে, পরিচালকের অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এটি। শুধু তাই নয়, বহু তারকা থাকছে এই সিরিজে। একাধিক নামী অভিনেত্রীদেরও থাকার কথা রয়েছে সিরিজটিতে। ওয়েব সিরিজটির চিত্রনাট্যও ইতোমধ্যে ঠিক হয়েছে বলে খবর পেয়েছে গণমাধ্যমটি। বর্তমানে নতুন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন করণ।

সূত্রের খবর, চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাইয়ের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। ২০২৫ সালে শুরু হবে ওয়েব সিরিজটির শ্যুটিং। সে বছরের পুরো সময়টিই নাকি চলবে কাজ। সিরিজটি দেখানো শুরু হবে ২০২৬ সাল থেকে।

ওটিটির পরেও সিনেমায় ফিরলেও এবার রোম্যান্টিক নয় বরং নির্মাতা কাজ করবেন অ্যাকশন ঘরানার সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share