Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এখন কেমন আছেন ফারুকী? জানালেন তিশা

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা । ছবি: ফেসবুক

২২ জানুয়ারি সন্ধ্যা থেকে অসুস্থতা, অতঃপর হাসপাতালে ভর্তি হতে হয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। এরপর তিনি ব্রেইন স্ট্রোক করেছেন বলে জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার তিশা জানালেন ফারুকীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে।

তিশা জানান, সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে ফারুকীর। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের প্রয়োজন নেই। কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। আর আপাতত তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। পর্যবেক্ষণের পর ব্রেইনের একটি সিটি স্ক্যান করা হবে।

প্রসঙ্গত, ফারুকী দীর্ঘদিন থেকে কাজ করছেন শোবিজে। দেশের গন্ডি পেরিয়ে তিনি পরিচিতি পেয়েছেন দেশের বাইরেও। তার নির্মিত ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ডু্ব’ ইত্যাদি কাজগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। ফারুকী ২০১০ সালের ১৬ জুলাই ঘর বাধেন অভিনেত্রী তিশার সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share